• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
৩ বিশিষ্ট শিক্ষাবিদকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন জগন্নাথপুরে স্হানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের তোপের মুখে, সরকারি স্কুলে নিম্নমানের সংস্কার কাজ বন্ধ নেত্রকোণার শ্রেষ্ঠ তদন্ত কর্মকর্তা পূর্বধলার পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান ট্রাফিক বিভাগের ৩১ পুলিশ সদস্যকে পুরস্কৃত করলেন কেএমপি কমিশনার বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী সৎপুর মাদরাসার হুসাইনিয়া ছাত্র সংসদের কমিটি গঠন ওসি গোলাম রসুলের নেতৃত্বে ঠাকুরগাঁওয়ে ডিবির সাঁড়াশি অভিযান, ইয়াবাসহ যুবক আটক এ.এন প্রাথমিক বিদ্যালয়ে নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান বাঘায় ১০ শিক্ষার্থী পেল শিক্ষাবৃত্তি, উপহার হিসেবে অভিভাবকদের দেওয়া হলো মোবাইল ফোন চামড়া শিল্পনগরী ও ঢাকার নিরাপত্তা জোরদারে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে পিকআপ ভ্যান উপহার মানব চাহিদা পত্রিকার ইউকের ব্যুরো চীফ হলেন দিরাইয়ের সন্তান সাংবাদিক হারুন মিয়া

ওসি গোলাম রসুলের নেতৃত্বে ঠাকুরগাঁওয়ে ডিবির সাঁড়াশি অভিযান, ইয়াবাসহ যুবক আটক

Reporter Name / ১৪ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

মোঃ আকতারুল ইসলাম আক্তার, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ মো. বিশাল ইসলাম (২৮) নামে এক যুবককে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মো. বেলাল হোসেনের দিকনির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আলমগীর রহমানের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এ টি এম গোলাম রসুলের নেতৃত্বে মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের অংশ হিসেবে ঠাকুরগাঁও সদর থানাধীন ঠাকুরগাঁও-গড়েয়া সড়কের ঢেপা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসার সঙ্গে জড়িত সন্দেহে মো. বিশাল ইসলাম (২৮)-কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আটককৃত বিশাল ইসলাম ঠাকুরগাঁও সদর উপজেলার মিলনপুর (সরকারপাড়া) এলাকার মো. হামিদুল রহমানের ছেলে। তার মা মৃত অলেখা বেগম।

পুলিশ সূত্রে আরও জানা যায়, উদ্ধার করা ইয়াবার ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd