• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কাকিনায় ট্রাক-অটো মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ২ পূর্বধলায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা, সেক্রেটারি নিলয় চক্রবর্তী পাঁচবিবি সীমান্তে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৪২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি নতুন কমিটি নিয়ে উচ্ছ্বসিত সভাপতি খলিল, তরুণ সাংবাদিকদের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ইস্কাফসহ হেরোইন ও গাঁজা আটক পাঁচবিবির যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত নেত্রকোণায় ভিডিও কনফারেন্সিংয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ ডিমলা-পাটগ্রামে বিজিবির অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, বিদেশি মদ জব্দ নেত্রকোনায় থামছে না বাল্যবিয়ে, ১১ মাসে বন্ধ হলো ২১টি বিয়ে

নীলফামারীতে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

Reporter Name / ২৪৩ Time View
Update : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

 

মোঃ মোস্তাকিম বিল্লাহ্, নীলফামারী জেলা প্রতিনিধি

আইএফআইসি(IFIC) ব্যাংক নীলফামারী শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে গত ১২ই মার্চ রোজ বৃহস্পতিবার এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে নীলফামারী সদর এলাকার সম্মানিত গ্রাহকবৃন্দ, শুভানুধ্যায়ী এবং ব্যাংকের কর্মকর্তারা সানন্দে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন শাখার সম্মানিত ব্যবস্থাপক জনাব মোঃ কামরুল হাসান। তাঁর দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ব্যাংকের সাথে তাদের দীর্ঘদিনের আস্থাপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। পাশাপাশি তিনি আইএফআইসি ব্যাংকের আধুনিক ও গ্রাহকবান্ধব সেবা সম্পর্কে আলোচনা করেন এবং ভবিষ্যতে আরও উন্নত ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানের আলোচনায় ব্যাংকের বিভিন্ন সেবা, গ্রাহক সন্তুষ্টি বৃদ্ধি, ডিজিটাল ব্যাংকিং সুবিধা সম্প্রসারণ এবং আগামীর পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় হয়। উপস্থিত গ্রাহকরাও তাদের মূল্যবান মতামত ও অভিজ্ঞতা শেয়ার করেন, যা ভবিষ্যতে সেবার মান উন্নয়নে সহায়ক হবে বলে আশা প্রকাশ করা হয়।
ইফতারের পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সফলভাবে সম্পন্ন হওয়ায় উপস্থিত সকল সম্মানিত গ্রাহক ও অতিথিবৃন্দকে আইএফআইসি ব্যাংক নীলফামারী শাখার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd