• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমির বার্ষিক পুরস্কার বিতরণী ও গুণীজন সংবর্ধনা–২০২৬ অনুষ্ঠিত শেরপুর সরকারি মহিলা কলেজে সাহিত্যচর্চা ও বইপাঠের প্রাণবন্ত আয়োজন রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর: নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে ডিআইজি ও পুলিশ সুপার খুলনার কয়রায় ১৪৫ কেজি হরিণের মাংস জব্দ লক্ষ্মীপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত রাষ্ট্রীয় মর্যাদা ও গার্ড অব অনারে রাষ্ট্রপতিকে স্বাগত নবাগত এসিল্যান্ডের সাথে সিংগাইর প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত মোর নাম এই নামে হোক, আমি তোমাদেরই লোক’—ঠাকুরগাঁওয়ে আবেগে রাষ্ট্রপতি ​নারায়ণগঞ্জে ট্রাফিক পরিদর্শক আব্দুল করিমের বিদায় ও জিয়াউদ্দীনের যোগদান শিশু শিল্পীদের নিয়ে মোমবাতি প্রজ্জলন এর মাধ্যমে খুলনা আর্ট একাডেমির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নীলফামারীতে জাতীয় কন্যা ও শিশু দিবস পালিত

Reporter Name / ২৭৬ Time View
Update : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

 

মোঃ মোস্তাকিম বিল্লাহ, নীলফামারী জেলা প্রতিনিধি

আমি কন্যাশিশু স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে জাতীয় কন্যাশিশু দিবস ও তারুণ্যের উৎসব-২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে।
বুধবার দুপুর ১২টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, পৌর প্রশাসক সাইদুল ইসলাম, জাতীয় ক্ষুদ্র ও কুটিরশিল্প সমিতির সভাপতি আব্দুল মমিন, কিশোর-কিশোরী প্রতিনিধি, স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ।

মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. আনিছুর রহমান স্বাগত বক্তব্য রাখেন। এ ছাড়া সমন্বয়ক সদস্য বৈশাখী, ছাত্র প্রতিনিধি মোরছালিন, সদস্য মোছা. নাছরিন আক্তারসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, কন্যাশিশু জাতির অমূল্য সম্পদ। তাদের নিরাপদ, শিক্ষিত ও মর্যাদাপূর্ণভাবে গড়ে তুলতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একসাথে কাজ করতে হবে। কন্যাশিশুদের আত্মবিশ্বাস ও নেতৃত্ব বিকাশে পরিবার থেকেই ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানের শেষপর্যায়ে ‘তারুণ্যের উৎসব’-এর অংশ হিসেবে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কিশোর-কিশোরীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এই আয়োজন কন্যাশিশুর অধিকার, সমতা ও ক্ষমতায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে নতুন প্রজন্মের মাঝে সচেতনতা ও অনুপ্রেরণা ছড়িয়ে দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd