কলমেঃ রতন চন্দ্র সরকার
যারা ধর্মকে করে পর
প্রেমকে নিলো বেছে
বিধর্মীকে করলো বিয়ে
বাবা মাকে কাঁদিয়ে
মনে রাখিস আজকের দিন
বাবা মায়ের আর্তনাদ
আসবে একদিন দেখবে যেদিন
দিনের পর হবে রাত
আজকের হাসি কালকের কান্না
পাবে পাপের শাস্তি
কান্নার জলে সাগর নামবে
হারাবে অসুরীয় হাসি
যারা ইহ লোকের সুখে মর্ত হারা
ধর্মকে করে না বিশ্বাস
অন্তিম কাল সন্নিকটে তাদের
হবে জীবনের নাশ
ভুলে যায় যারা ধর্মের কথা
ধর্ম সূর্য আর প্রেম চন্দ্রের মতো
জীবন তাদের হারায় আলো
নেমে আসে কাল অন্ধ