• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
মাদক ছেড়ে মাঠে ফেরাতে পূর্বধলায় ২৪ স্কুলে খেলার সামগ্রী দিলেন এমপি মানসুরা আক্তার চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত জায়গায় ফুলের বাগান ও শাক-সবজি চাষ, ডেঙ্গু প্রতিরোধে ডিএনসির ব্যতিক্রমী উদ্যোগ শিশুসন্তানকে নিয়ে গৃহবধূ নিখোঁজ, চার দিনেও মেলেনি সন্ধান ফুলপুরে সরকারি দপ্তর পরিদর্শন করলেন ময়মনসিংহের জেলা প্রশাসক, ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, ককটেল ও রামদাসহ গ্রেপ্তার ২ চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ডেঙ্গু রোগীদের সুরক্ষায় জেলা পরিষদের মশারি বিতরণ শেরপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত প্রাসঙ্গিক কিছু কথা লোহাগাড়ায় চুরি আড়াল করতে অপহরণের নাটক, ভিকটিমসহ ৮ লাখ টাকার মালামাল উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে পাচারের উদ্দেশ্যে পরিবহনের সময় ৮০ বস্তা সার জব্দ, ডিলারসহ দুজনের কারাদণ্ড

নেত্রকোণায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ

Reporter Name / ৭৯ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

​হারাধন সূত্রধর, পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি:

নেত্রকোণা জেলার বড়বাজার এলাকায় সাম্প্রতিক ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের পুনর্বাসনে সরকারি উদ্যোগ হিসেবে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
​আজ রোববার (০৯ আগস্ট ২০২৬) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে এসব অনুদানের চেক তুলে দেওয়া হয়।
​অনুষ্ঠানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ সময় অগ্নিকাণ্ডের ফলে ব্যবসায়ীদের ব্যবসা-বাণিজ্য ও জীবিকায় যে অপূরণীয় ক্ষতি ও প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একইসঙ্গে ক্ষতিগ্রস্তদের ব্যবসা পুনঃপ্রতিষ্ঠা এবং দ্রুত স্বাভাবিক কার্যক্রমে ফিরিয়ে আনার লক্ষ্যে সম্ভাব্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
​আলোচনা সভায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের টেকসই পুনর্বাসন ও ব্যবসা পুনর্গঠনের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। এর অংশ হিসেবে পরবর্তীতে সংশ্লিষ্ট ব্যাংকিং কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ক্ষতিগ্রস্তদের জন্য সহজ শর্তে ও স্বল্পসুদে ঋণ সুবিধা চালুর বিষয়টি ত্বরান্বিত করার আশ্বাস দেওয়া হয়।
​জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়ে তাঁদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা ও সরকারি সহায়তা আগামীতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd