• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ঢাকা-১৩ আসনে গার্মেন্টসের নিরাপত্তা জোরদারে যৌথ উদ্যোগের আহ্বান ববি হাজ্জাজের চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে এলজিইডি কার্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ সম্প্রীতি বান্দরবান ফুটবল টুর্নামেন্টের নারী বিজয়ী দলকে সংবর্ধনা ৩৮ বিজিবি কটিয়াদী ও মনোহরদীতে আড়িয়ল খাঁ নদে অবৈধ জালের বাঁধ, হুমকিতে মৎস্য সম্পদ পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবি’র ভারতীয় কসমেটিকস ও গরু আটক মিরসরাই পীর সৈয়দ আবুল ওলা (রহ.)-এর জীবন ও কর্ম আমদানি-রপ্তানিসহ কাস্টমস বন্দরের কার্যক্রম শুরু : টানা ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল বন্দরে নিউইয়র্ক স্টেটের বার পরীক্ষার সনদ পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত তাসিন ডিমলার জলাশয়জুড়ে কচুরিপানার ফুল, প্রকৃতিতে নান্দনিক সৌন্দর্য পাঁচবিবিতে ক্রীড়া সংগঠক হাকিম মন্ডলকে সোনালী অতীত ক্লাবের সংবর্ধনা

নেত্রকোণার দুর্গাপুরে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

Reporter Name / ৩৩ Time View
Update : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

মোঃ আকরাম হোসেন রতন, নেত্রকোণা জেলা প্রতিনিধি:
নেত্রকোণার দুর্গাপুরে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত অপর এক যুবক পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ৩৭ বছর বয়সী ওই নারী পেশায় একজন পোশাককর্মী। পূজার ছুটিতে তিনি বাড়িতে আসেন। গত বুধবার দিবাগত রাতে পূজার আনুষ্ঠানিকতা শেষে বাড়ি ফিরে ঘুমিয়ে পড়েন তিনি। এ সময় তিন যুবক তাঁর বাড়ির দরজায় কড়া নাড়েন। দরজা খোলার পর তাঁকে টেনেহিঁচড়ে পাশের রান্নাঘরে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে।
একপর্যায়ে ওই নারী চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে আসেন। এ সময় অভিযুক্তরা পালিয়ে যান।
গ্রেপ্তার দুজন হলেন দুর্গাপুর পৌরসভার মধ্যবাজার এলাকার বাবুল মিয়ার ছেলে হাসিবুল হাসান (২৫) ও জালাল উদ্দিনের ছেলে হাফিজুল ইসলাম রাব্বি (২৬)। এ ঘটনায় অভিযুক্ত অপর যুবক মৃত সিদ্দিকের ছেলে আশিক মিয়া (২৬) পলাতক রয়েছেন।
পুলিশ জানায়, ঘটনার পর স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছিল। পরে খবর পেয়ে পুলিশ দুই যুবককে আটক করে থানায় নিয়ে আসে। এরপর ভুক্তভোগী নারী থানায় গিয়ে মামলা করেন।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার দুই আসামিকে গত বৃহস্পতিবার আদালতে পাঠানো হলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পলাতক আশিক মিয়াকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd