• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ ডিমলায় ইয়াবা-হেরোইনসহ ২ মাদক কারবারি আটক সুনামগঞ্জে ৬ লাখ ৭২ হাজার টাকার ভারতীয় অবৈধ বিড়িসহ আটক ১, পলাতক ৩ ভোলাহাটে ৫৯ বিজিবির অভিযানে ফেনসিডিল ও নেশাজাতীয় সিরাপ জব্দ কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনের জেরে অর্ধশতাধিক কারখানা ছুটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭ কারখানা ‎জয়পুরহাট বিজিবির অভিযানে ৮ কোটি ৮৮ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ, আটক ১৭ যশোরের শার্শায় ইয়াবাসহ নারী ও যুবক আটক খুলনায় রেললাইনের পাশে গাছের সঙ্গে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার হালচাষের পাওয়ার টিলার উল্টে চালক নিহত নেত্রকোণা পুলিশ লাইনসে পুলিশ সদস্যদের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

নেত্রকোণা পুলিশ লাইনসে পুলিশ সদস্যদের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

Reporter Name / ২৫ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

মোঃ আকরাম হোসেন রতন, জেলা প্রতিনিধি নেত্রকোণা:
নেত্রকোণা পুলিশ লাইনসের প্যারেড গ্রাউন্ডে পুলিশ সদস্যদের ড্রেসরুলস অনুসরণ, সার্বিক শৃঙ্খলা ও পেশাগত মানোন্নয়নের লক্ষ্যে অফিসার ও ফোর্সের সমন্বয়ে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর ২০২৬) অনুষ্ঠিত এ মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ শেষে প্যারেড পরিদর্শন করেন নেত্রকোণা জেলার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।
প্যারেডে কমান্ডারের দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মাহফুজা খাতুন।
প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্যারেডের মানোন্নয়ন এবং পুলিশ সদস্যদের শৃঙ্খলা ও দায়িত্ব পালনের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এ সময় তিনি কুচকাওয়াজে অংশগ্রহণকারী সকল পুলিশ সদস্যকে ধন্যবাদ জানান এবং তাঁদের সুস্থতা কামনা করে প্যারেডের সমাপ্তি ঘোষণা করেন।
মাস্টার প্যারেডে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন ইউনিটের ইনচার্জসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd