• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পূর্বধলায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত পুঠিয়ায় চাকরি দেওয়ার নামে প্রধান শিক্ষকের বিরুদ্ধে টাকা ও জমি আত্মসাতের অভিযোগ কাঁঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত সিংড়ায় ‘আলাপন—নির্বাচনি এক্সপ্রেসে’ সালাহউদ্দিন সবুজ ইটালি ইউনিয়নকে স্বয়ংসম্পূর্ণ ও আধুনিক করার রূপরেখা, মাদক-জুয়া-বাল্যবিবাহ নির্মূলের অঙ্গীকার লালমনিরহাটের পাটগ্রামসহ ৫ থানায় বিশ্ব শিক্ষক দিবস পালিত ব্যবসায়ী মোহাম্মদ রাসেলকে সংবর্ধনা দিল সোনালী লাইফ গাজীপুরে ৬০ কেজি গাঁজাসহ কাভার্ডভ্যান জব্দ, আটক ২ ঝিনাইগাতীতে এলএফও সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ ময়মনসিংহে দুর্গাপূজার নিরাপত্তায় পুলিশ-সুশীল সমাজের মতবিনিময় মাছের ঘেরের বাঁধে গাঁজার চাষ: কয়রায় পুলিশি অভিযানে আটক ১

পাঁচবিবিতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ

Reporter Name / ৩৩ Time View
Update : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাকিমপুর কৈজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে মানববন্ধন করেন পরিচালনা কমিটির সদস্য, এলাকাবাসী ও অভিভাবকগণ। এছাড়াও প্রতিকারের আশায় ইউএনও বরাবর অভিযোগ করা হয়।

এলাকার শতাধিক মানুষের স্বাক্ষরিত অভিযোগ পত্রে ও মানববন্ধন থেকে জানা যায়, বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকেই সুনামের সাথে পরিচালিত হয়ে আসছিল। বর্তমান প্রধান শিক্ষক দায়িত্ব গ্রহণের পর থেকে নানা অনিয়মে পড়াশোনা ব্যাহত হয় ও নানান সমস্যার সৃষ্টি হয়েছে। প্রতিষ্ঠানে শিক্ষার মান উন্নয়ন ও সুনাম বয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। প্রধান শিক্ষককে বদলি করে অন্য শিক্ষককে পদায়নের দাবিও জানায়।

দাবি আদায়ে রবিবার স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী বিদ্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন করে প্রতিবাদ জানান। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।
এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য শাহিনুর ইসলাম, বিদ্যুৎসাহী সদস্য রিপন চৌধুরী ও আইয়ুব আলী, শাহজাহান, নাহিদ হাসান, আরিফুল, মিজানুর চৌধুরী ও দাতা সদস্য শাহাদত হোসেন চৌধুরী সহ অনেকেই। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নওরিন আফরিন জানান, প্রধান শিক্ষক ছুটিতে থাকায় আমি দ্বায়িত্বে আছি। উক্ত ঘটনার বিষয়ে তেমন কিছু জানিনা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন বলেন, অভিযোগ পেয়েছি বিধিমোতাবেক পদক্ষেপ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd