• শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
পূর্বধলায় উন্নয়নকাজের উদ্বোধন ও উপকরণ বিতরণ করলেন জেলা প্রশাসক পদুয়া ইউপিতে চেয়ারম্যান পদে জামায়াতের প্রার্থী নুরুল ইসলাম সিকদার জাতীয় দৈনিক ‘এদিন’-এর জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি হলেন সাংবাদিক মোঃ সুজন মিয়া, বিভিন্ন মহলের অভিনন্দন দুটি কিডনিই বিকল, বাঁচতে চান সাংবাদিক এ রহমান মুকুল: কিডনি প্রতিস্থাপনে প্রয়োজন ৫০ লাখ টাকা জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য হলেন দৈনিক বাংলা কাগজের নির্বাহী সম্পাদক আফজাল হোসেন ফুলবাড়ীতে সিসিডিবির সমান আওয়াজ প্রকল্পের উদ্যোগে নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সীমান্ত রক্ষার পাশাপাশি মানবিক ভূমিকাও পালন করছে বিজিবি- সেক্টর কমান্ডার দিনাজপুর চাঁপাইনবাবগঞ্জে সদর থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ভাঙ্গুড়ায় ভাব বাংলাদেশ-এর উদ্যোগে শিক্ষা ও প্রশিক্ষণ বৃত্তি প্রদান লোহাগাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ‘২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

পাঁচবিবিতে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

Reporter Name / ২৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

 

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ-সবার আগে বাংলাদেশ” এই স্লোগানে জয়পুরহাটের পাঁচবিবিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা হয়েছে।

বৃহস্পতিবার সকালে প্রাণিসম্পদ চত্বর থেকে একটি র‍্যালি সহকারে উপজেলা পরিষদ অডিটরিয়ামের আলোচনা সভায় যোগ দেন। উপজেলা প্রশাসন, প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ সপ্তাহ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ কাশপিয়া তাসরিন।, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলীর সভাপতিত্বে
সভায় বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতি, পুষ্টি ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নিরাপদ দুধ, ডিম ও মাংস উৎপাদন, রোগ প্রতিরোধ, উন্নত জাতের গবাদিপশু পালন এবং খামারিদের প্রশিক্ষণের মাধ্যমে এ খাতকে এগিয়ে নিতে হবে। রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ে তুলতে খামারি, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট সকলকে একসাথে কাজ করতে হবে।

এসময় আলোচনা সভা ও র‍্যালিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তরুণ কুমার পাল, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মল্লিকা রানী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন পপি, সমাজসেবা কর্মকর্তা মোঃ সামসুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, একাডেমিক সুপারভাইজার জহুরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, উপজেলা বিএনপির সম্পাদক মোঃ আঃ হান্নান চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক আবু হাসনাত মন্ডল হেলাল, উপজেলা জামায়াত আমির মোঃ সুজাউল করিম, প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, খামারিগণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd