• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
চাঁপাইনবাবগঞ্জে (এসআরবি)র অভিযান গোরস্থানের ভেতর থেকে ১ কেজি হেরোইন উদ্ধার মাধবপুরে সন্ধ্যা হলেই দ্বিগুণ সিএনজি ভাড়া, বিপাকে সাধারণ যাত্রীরা মদন থানা বার্ষিক পরিদর্শন করলেন নেত্রকোণার পুলিশ সুপার নেত্রকোণার পাহাড়ি জনগোষ্ঠীর জীবন: প্রতিদিনের সংগ্রাম, অনিশ্চিত ভবিষ্যৎ পূর্বধলায় তিন দিনব্যাপী শ্যামাপূজা, থাকছে প্রসাদ বিতরণ ও আরতি প্রতিযোগিতা থানচিতে আইন-শৃঙ্খলা ও মাসিক উন্নয়ন সমন্বয় সভা পর্যটক নিরাপত্তা ও উন্নয়ন কার্যক্রমে জোরদার পাটগ্রাম ও হাতিবান্ধা সীমান্তে ৬১ বিজিবি’র ভারতীয় মোবাইল ডিসপ্লে এবং মাদকদ্রব্য আটক শেরপুর জেলা প্রশাসনের মাসিক স্টাফ সভা অনুষ্ঠিত জনসেবার মানোন্নয়ন ও দাপ্তরিক কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ জগন্নাথপুরে আলেম কর্তৃক সাংবাদিকের জমি দখলের পায়তারা, জনমনে নিন্দার ঝড় গোমস্তাপুরে যৌথ অভিযানে ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার

পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোটরসাইকেল ও গরু আটক

Reporter Name / ৫৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে চোরাচালান প্রতিরোধ, সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ এবং সীমান্ত এলাকায় সংঘটিত সকল প্রকার অবৈধ কর্মকাণ্ড প্রতিহত করার লক্ষ্যে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) সীমান্তে নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় মোটরসাইকেল ও গরু আটক করছে। ২৯ অক্টোবর ল তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর ধবলসূতি বিওপির টহলদল ভোরে সীমান্ত হতে আনুমানিক ১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ইসলামপুর ধরলা ব্রিজ নামক স্থানে ১টি ভারতীয় মোটরসাইকেল ও তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এর ব্যাটালিয়ন পাটগ্রাম সদরের বিশেষ টহলদল সীমান্ত হতে আনুমানিক ৪ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে পাটগ্রাম রাবার ড্রাম নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১২ টি ভারতীয় গরু আটক করে। যার আনুমানিক মূল্য-১৪,১০,০০০/- টাকা। বিষয়টি তিস্তা ব্যাটালিয়নের প্রেস বিজ্ঞপ্তি মারফত নিশ্চিত করেছেন। উল্লেখ্য বর্তমানে বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতীয় গরু আসছে। বিজিবির চোরাচালান প্রতিরোধে চেষ্টা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd