• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
  • [gtranslate]

প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণে এমপি শেখ ফরিদুল ইসলামকে মফস্বল প্রেসক্লাব খুলনা এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন

Reporter Name / ১৫৬ Time View
Update : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

 

মোঃ মাহফুজুর রহমান, ব্যুরো প্রধান, খুলনা

বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম-কে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব প্রদান করায় মফস্বল প্রেসক্লাব খুলনা এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন তাঁকে প্রতিমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করান।
এক যৌথ শুভেচ্ছা বার্তায় খুলনা মফস্বল প্রেসক্লাব এর নেতৃবৃন্দ বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ তিনটি মন্ত্রণালয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এর প্রতিমন্ত্রী হিসেবে শেখ ফরিদুল ইসলামকে দায়িত্ব প্রদান করা বাগেরহাটবাসীর জন্য অত্যন্ত সম্মান ও গৌরবের বিষয়।
নেতৃবৃন্দ আরও বলেন, শেখ ফরিদুল ইসলামের দক্ষ নেতৃত্ব, সততা ও জনবান্ধব কর্মকাণ্ডের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে। একই সঙ্গে দেশের পরিবেশ সংরক্ষণ, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং আইনের শাসন সুদৃঢ় করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
শুভেচ্ছা বার্তায় আরও উল্লেখ করা হয়, বাগেরহাট-৩ আসনের উন্নয়ন ও জনকল্যাণে শেখ ফরিদুল ইসলামের অবদান ইতোমধ্যে প্রশংসিত হয়েছে। প্রতিমন্ত্রী হিসেবে তাঁর নতুন দায়িত্ব পালনের মাধ্যমে তিনি জাতীয় পর্যায়েও উন্নয়ন ও অগ্রগতির ধারাকে আরও বেগবান করবেন এমন প্রত্যাশা করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।
মফস্বল প্রেসক্লাব খুলনা এর পক্ষ থেকে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামকে পুনরায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দায়িত্বপালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করা হয়। বাগেরহাট-৩ আসনসহ সমগ্র দেশের উন্নয়ন অগ্রযাত্রায় তাঁর বলিষ্ঠ ভূমিকা অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd