• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ফকিরহাটের মৌভোগ বসতবাড়িতে আগুন নেভাতে এসে একজনের মৃত্যু সিংগাইরে মাদক বিক্রেতাকে ভ্রাম্যমান আদালতে ৩ মাসের কারাদন্ড ও জরিমানা ডিমলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পূর্বধলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমে দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন ডিমলায় যৌতুকের জমি নিয়ে বিরোধে পিটিয়ে বিয়াইনকে হত্যা, আটক ৪ গাজীপুরে অভিযানে পুলিশের গুলিভর্তি পিস্তল নিখোঁজ, উদ্ধারে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা মাদক ছেড়ে মাঠে ফেরাতে পূর্বধলায় ২৪ স্কুলে খেলার সামগ্রী দিলেন এমপি মানসুরা আক্তার চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত জায়গায় ফুলের বাগান ও শাক-সবজি চাষ, ডেঙ্গু প্রতিরোধে ডিএনসির ব্যতিক্রমী উদ্যোগ শিশুসন্তানকে নিয়ে গৃহবধূ নিখোঁজ, চার দিনেও মেলেনি সন্ধান ফুলপুরে সরকারি দপ্তর পরিদর্শন করলেন ময়মনসিংহের জেলা প্রশাসক, ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ

প্রাসঙ্গিক কিছু কথা

Reporter Name / ১৮ Time View
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

 

কলমেঃ সাইদা আক্তার কল্পনা 

 

 

আমার মনে হয় বর্তমানের প্রজন্মরা বয়স্কদের কোন সম্মান করতে শেখেনাই। 

আমাদের সময় আমরা বয়স্কদের গুরুজন বলেই জানতাম। 

তাদের সামনে কটু কথা তো দূরের কথা 

তাদের সামনে আমরা সব সময় কথা মেপে বলতাম। এখনো তাই বলি।

সম্মান করতাম বয়স্কদের শ্রদ্ধা করতাম 

বর্তমান যুগ এমন হয়েছে 

সম্মানিত ব্যক্তিদের সম্মান নাই 

বয়স্কদের কটু কথা

বলতে কোন দ্বিধা করে না।।

 

আমি অবাক হয়ে যাই এই কি আমাদের শিক্ষিত সমাজের নতুন প্রজন্ম? 

শত শত ছেলে মেয়েদের শিক্ষাদান করে এসেছি, মনে হয় এখন আমরা এমন কোন কাজ করি না যাতে কোন মানহানি হতে পারে।।

 

অথচ দেখা যায় আমাদের সামনেই কত উশৃংখলতা, কত অনিয়মতা, আরো আরো কত কিছু, কিন্তু এখন আর আমরা আমাদের সেই ছাত্রদের যেভাবে বুঝিয়েছি তা বলতে ভয় পাই। 

 

কারণ যুগ পাল্টে গেছে। 

সম্মানিত ব্যক্তিদের সম্মান অবশ্যই কমে গেছে, নতুন প্রজন্মের কাছে। 

কি ভয়াবহ সময় আসছে আমাদের সামনে! 

 

আমরা শত শত ছেলে মেয়েদের সততা নিষ্ঠা আর আর কত মূল্যবান কথা শিখিয়েছি পড়াশোনার সাথে সাথে, 

কোথায় গেল আজ সেসব? 

 

তবে আনন্দের বিষয় হলো, এখনো আমাদের প্রত্যেকটা ছাত্রছাত্রী রা অনেক বড় বড় জায়গায় পৌঁছে গেছে, 

তারা আমাদের ঠিকই সম্মান করে, 

সমীহ করে, এটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া বা আমাদের যথাযথ মূল্যায়ন।।

 

একজন শিক্ষক তার ছাত্রদের কাছে যখন সম্মান পান , তাদের জীবনের মূল্যায়ন সেখানেই, সেখানেই আত্মতৃপ্তি।।

কে কি বলল না বলল কিছুই আর যায় আসে না? সেজন্য আজকের প্রজন্মদের কাছে আমরা চুপচাপ ই থেকে যাই 

মনে হয় আমরা কিছুই বুঝতে পারিনা।।

আশা করব আমাদের নতুন প্রজন্ম যাতে সততা, নিষ্ঠা, আর বাবা মায়ের সমান যারা 

বয়স্ক তাদের যেন তারা সম্মান করে । 

তাতে আমাদের সমাজ অনেক উন্নত হবে। 

সমাজের থেকে সমস্ত অকল্যাণ দূর হয়ে যাবে। 

আল্লাহ সবার বিবেক ফিরিয়ে দেবেন অবশ্যই ইনশাল্লাহ।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd