• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
আদিতমারীতে ড্রাম ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী সাবেক সেনা সদস্যের মৃত্যু, আহত ১ পূর্বধলায় বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মুশতাক আহমদের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত ছাত্রলীগের নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ, গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন জামালগঞ্জে সার পাচারকারীর হাতে পুনরায় ডিলারশিপ দেওয়ায় বাতিল চেয়ে অভিযোগ খুলনায় ব্যাটারিচালিত রিকশার পুরোনো লাইসেন্স নবায়ন ও বৈধতার দাবি মালিক সমিতির জলমায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ‘উদ্যোগ’ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: এসিল্যান্ড ইকরামুল হক নাহিদ খুলনায় প্রকাশ্য দিবালোকে ড্রেনের গ্রিল চুরি, নিরাপত্তা নিয়ে উদ্বেগ সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: কীটনাশক বিক্রেতাসহ ৩ জন গ্রেপ্তার সিংড়ায় ৬টি অবৈধ সৌঁতিজালের অবকাঠামো পুড়িয়ে ধ্বংস করল উপজেলা প্রশাসন

বটিয়াঘাটায় মাংস বিক্রেতাদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৬৩ Time View
Update : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

 

মোঃ মাহফুজুর রহমান, ব্যুরো প্রধান খুলনা:

রাজস্ব অর্থায়নে “খাদ্য নিরাপদতায় ঝুঁকি ব্যবস্থাপনা” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে খুলনার বটিয়াঘাটায়। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলার ৪২ জন মাংস বিক্রেতা (কসাই) এ প্রশিক্ষণ ও মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
রবিবার সকাল ১০টায় উপজেলা প্রাণিসম্পদ অফিসের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. মোঃ গোলাম হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোঃ শরিফুল ইসলাম ও বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা থান্দার কামরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বটিয়াঘাটা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোঃ তরিকুল ইসলাম।প্রশিক্ষণে মাংস প্রক্রিয়াজাতকরণে নিরাপত্তা নিশ্চিতকরণ, খাদ্যজনিত ঝুঁকি প্রতিরোধ, বাজার ব্যবস্থাপনা এবং মানসম্পন্ন মাংস সরবরাহ বিষয়ে অংশগ্রহণকারীদের হাতে–কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। বক্তারা বলেন, নিরাপদ মাংস উৎপাদন নিশ্চিত করতে কসাইদের সচেতনতা, দক্ষতা এবং নিয়ম মেনে কাজ করা অত্যন্ত জরুরি।দিনব্যাপী এ প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানটি সফলভাবে সমাপ্ত হয় এবং সংশ্লিষ্টরা ভবিষ্যতে আরও উন্নত প্রশিক্ষণের আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd