• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
  • [gtranslate]

বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমি, খুলনার শিক্ষা সফর–২০২৬ অনুষ্ঠিত

Reporter Name / ১৩৯ Time View
Update : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

 

খুলনা প্রতিনিধি:
বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমি, খুলনার উদ্যোগে শিক্ষা সফর–২০২৬ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। গত ৬ ফেব্রুয়ারি, শুক্রবার খুলনার জাহানাবাদ সেনানিবাসের বনবিলাস পার্কের ছায়াবীথি স্পটে এ শিক্ষা সফর ও পিকনিকের আয়োজন করা হয়।
একাডেমির পরিচালক ধনঞ্জয় স্যারের নেতৃত্বে অনুষ্ঠিত এ সফরে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। আনন্দঘন ও শিক্ষামূলক পরিবেশে দিনব্যাপী এ আয়োজনে উপস্থিত ছিলেন অভিভাবক জহির আহমেদ, আলী রেজা তাওয়াব স্যার, মিজানুর রহমান, মোখলেছুর রহমান, আল আমিন স্যারসহ অন্যান্যরা।শিক্ষা সফরে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ছিলেন সুমনা, মাহাদি হাসান, মেহজাবিন নিশা, তাসনিম রহমান তোয়া, আরিয়ান রহমান, শুদ্ধ স্বরবর্ণ, লুবাইনা, স্পন্দন ঘরামী, আরিয়ান জামান, আরিনা জামান, নিহিলা, ইউশা, খুশবু, জুনাইরা মুনজারিন, মিনহাজ নূর, প্রত্যয়, প্রতীক, নাভিয়ান, অনন্যা, মৌমিতা ও জ্যোতির্ময়।শিক্ষা সফরটি শিক্ষার্থীদের মানসিক বিকাশ, পারস্পরিক বন্ধন দৃঢ় করা এবং আনন্দের মাধ্যমে শেখার সুযোগ সৃষ্টি করেছে বলে সংশ্লিষ্টরা জানান।

দিনব্যাপী এ আয়োজন শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি করে।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রোগ্রামে অংশগ্রহণকারী সকলকে স্মৃতি হিসেবে মনে রাখার জন্য শুভেচ্ছা স্মারক তুলে দেন প্রতিষ্ঠাতা পরিচালক ধনঞ্জয় রায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd