• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
  • [gtranslate]

বিক্রয় প্রতিনিধি জোটের ঐক্যের স্থাপন

Reporter Name / ১৬১ Time View
Update : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

 

স্টাফ রিপোর্টার:
বিক্রয় প্রতিনিধি জোট ২০২০ সালে মো আরিফুর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত হয়। তিনি চিন্তা করিলেন বিক্রয় প্রতিনিধিদের অধিকার আদায় করার জন্য সকল বিক্রয় প্রতিনিধিকে একত্রে হওয়া দরকার, সকলকে একটা প্লাট ফর্মে আনা দরকার। তখন তিনি সংগঠনের নামকরন করিলেন বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট। তারপর নিজের পরিচিত কিছু বিক্রয় পেশায় কর্মরত ভাইদের নিয়ে ৭ সদস্যের কেন্দ্রীয় আহবায়ক কমিটি গঠন করেন। পরবর্তীতে ৭ সদস্য থেকে ১৯ জনকে প্রডিষ্ঠাতা সদস্য করেন। বিভিন্ন বিভাগীয় সমন্নয়ক করে দেন, যাতে করে সংগঠনটি দ্রুত শক্তিশালী করা যায় । পর্বতীতে ২০২২ সালে সংগঠনটি দুই ভাগে ভাগ হয়ে যায়। একটি বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট মূল সংগঠন, উপদেষ্টা মো আরিফুর রহমান, সভাপতি মো কামাল হোসেন ইতি, অন্য টি বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট উপদেষ্টা মো ইমরান নাজির ও সভাপতি মো মাইনুদ্দিন প্রধান। এই দুই টি সংগঠন একই দ্বাবী একই নিতিমালা, একই নামে পরিচালিত হচ্ছিল। গত ১২/১২/২০২৫ তারিখ দুই পক্ষের প্রধানগণ আলোচনায় বসে একত্রে হওয়ার ইচ্ছা পোষণ করেন। সেই সুবাধে গত ০৯/০১/২০২৬ তারিখ পূর্ণরায় আলোচনায় বসে একত্রে হওয়ার সিন্ধান্ত গ্রহণ করা হয়। তার পরিপ্রেক্ষিতে ১৬/০১/২০২৬ আনুষ্ঠানিক ভাবে একত্রে হওয়ার ঘোষণা দেওয়া হয়। ১৬/০১/২০২৬ রোজ শুক্রবার বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট এর সকল জেলা উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদক, ও কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পদের সম্পাদকদের উপস্থিতে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ এ
দুপুর ৩. ১০ মিনিটে আনুষ্ঠানিক ভাবে মিলিত হয়ে নতুন চিন্তা দ্বারায় নতুন কিছু করার অঙ্গীকার করেন। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নারগিস আক্তার। সভায় সংগঠনের গুরুত্বপূর্ণ ব্যক্তিগণের মধ্যে উপস্থিত ছিলেন মো আরিফুর রহমান, মো ইমরান নাজির,মো ইব্রাহীম শামীম,মো কামাল হোসেন ইতি, একরামুল হক প্রধানমো হাফিজ আলম চৌধুরী, মো ফিরোজ হাসান মো নাজমুল শিকদার,মো আবুল বাশার মাঝি, মো মিরাজ হোসেন,হায়দার আলী অভি,। মো মনির হোসেন,মো আমিরুল ইসলাম, মো আপেল মাহমুদ,মোস্তাফিজুর রহমান,মো মাসুদ রানা,মো মহিন উদ্দিন সহ আরো অনেক সদস্যবৃন্দু।
উপস্থিত ছিলেন দৈনিক জনতার বিপ্লব পত্রিকার নির্বাহী সম্পাদক, জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটির কেন্দ্রীয় কমিটির সদস্য মো ওমর ফারুক। সভায় উপস্থাপনা করেন হাফিজ আলম চৌধুরী। সভায় দ্বায়ীত্বশীল সিনিয়র ও প্রতিষ্ঠাতা সদস্যগণ সকলের সাথে আলোচনা করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করেন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গুলো হল ১) প্রতিষ্ঠাতা পরিষদ হবে উপদেষ্টা পরিষদ গঠন
২) উভয় গ্রুপের নির্বাহী কমিটির মেয়াদ ২৮/০২/২৬ এ শেষ হওয়ার মধ্যেই নব গঠিত নির্বাচন কমিশনের কাছে অব্যাহতি দেওয়া। এবং পরবর্তী ৯০ দিনের মধ্যেই নির্বাচন সম্পূর্ণ করা।
৩) নতুন নির্বাচন কমিশন গঠন
৪) যে জেলা বা উপজেলায় দুই গ্রুপের কমিটি আছে তা নির্বাচন কমিশন বসে আলোচনার মাধ্যমে একটি কমিটি তৈরি করে তার অনুমোদন দেওয়া।
৫) থানা বা উপজেলা পর্যায় ভোটার থাকবেন সকল সদস্য। তারা তারপর ভোটের মাধ্যমে থানার সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক নির্বাচন করিবে। অনুরুপ ভাবে থানার সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এর ভোটে নির্বাচিত হবে জেলা কমিটি। জেলা,উপজেলার ভোটে নির্বাচিত হবে কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
নির্বাচনের ৩০ দিনের মধ্যেই নব নির্বাচিত কমিটিকে দ্বায়ীত্ব বুঝিয়ে দিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd