• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বিশ্বনাথে আল-হেরা মার্কেটে মোবাইলের দোকানে চুরি কবিতাঃ সুখ নাহি মিলে দুঃখের দ্বারে পাকিস্তান- শ্রীলঙ্কা ও নেপালের ক্রিকেটারদের নিয়ে কালিয়াকৈরে শিরোপার লড়াইয়ে ১২ দল পূর্বধলায় দামোদর মাসের সমাপনী বৈষ্ণব সেবা, হাজারো ভক্তের সমাগমে মুখরিত মন্দির প্রাঙ্গণ এক রাতে বিষে শেষ ১৮ বছরের স্বপ্ন, ৫-৬ লাখ টাকার মাছ নিধনে নিঃস্ব দম্পতি উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করেন কুড়িগ্রাম পুলিশ সুপার শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ে সীমাবদ্ধ রাখলে হবে না – এমপি লুনা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে হেরোইন ও ১৯টি ককটেল উদ্ধার উপলক্ষে ৫৯ বিজিবির সংবাদ সম্মেলন ভাঙ্গুড়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ঝিকরগাছার তামান্নার স্বপ্নযাত্রায় সহমর্মিতার সঙ্গী প্রতিমন্ত্রী অমিত

বিশ্বনাথে আল-হেরা মার্কেটে মোবাইলের দোকানে চুরি

Reporter Name / ১৫ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

 

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথে সোমবার সকালে আল-হেরা শপিং সিটির ১০২ নং গ্রামীন টেলিকম এন্ড ইলেকট্রনিক্সের দোকানে দু:সাহসিক চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সকাল ৯টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে। দোকানের তালা ভেঙ্গে শতাধিক মোবাইলসেট, সার্ভিসিংয়ের মোবাইল সেট, নগদ টাকাসহ প্রায় ২৪ লাখ টাকার মালামাল লুঠ করে নিয়ে যায় চুরেরা। ঘটনার পর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে।
দোকানের পরিচালক কাজী নাসিম হাসান বলেন, সকালে দোকানে এসে দেখতে পাই সাঁটারে থালা নেই। ভিতরে প্রবেশ করে দেখি শতাধিক মোবাইল সেট, সার্ভিসিংয়ের জন্য রাখা একাধিক মোবাইল সেট ও দোকানের ক্যাশে থাকা নগদ ৩ লাখ টাকাসহ প্রায় ২৪ লাখ টাকার মালামাল লুঠ করে নিয়ে যায় চোরেরা। বিষয়টি আমরা মার্কেট কর্তৃপক্ষ ও থানা পুলিশকে অবগত করেছি। থানার ওসিসহ একদল পুলিশ এসে তারা দেখে গেছেন।
বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ গাজী মো. মাহবুবুর রহমান বলেন, বিষয়টি খুবই গুরুত্বসহকারে দেখছি এবং ওই বিষয়ে আমরা কাজ করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd