• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
চুনতীর ৫৬তম মাহফিলে সীরাতুন্নবী (সা.)-এর ৮ম দিবসে আলোচকরা বলেন- দ্বীনের দাওয়াত ও আদর্শ শাসনব্যবস্থায় খোলাফায়ে রাশেদার অনুসরণ জরুরি ডিমলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সি ইউ সি’র উদ্যোগে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত ​বৃষ্টি উপেক্ষা করে গাজীপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জগন্নাথপুরে স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মসজিদ পুনরায় চালু দেন-দরবারে কাজ হয়নি, রাণীশংকৈলে জনতার চোখে ধরা পড়ল ১০২ বস্তা সরকারি চালসহ গাড়ি বিএনপি নেতার হেফাজতে ১৪৫ ইয়াবা, স্ত্রীর ব্যাগে ১০ লাখ টাকা: রাণীশংকৈলের দম্পতি হরিপুরে গ্রেফতার নিয়ামতপুরে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত চলন্ত ট্রেনে ধর্ষণের অভিযোগে ক্যান্টিন বয় গ্রেফতার

​বৃষ্টি উপেক্ষা করে গাজীপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Reporter Name / ২১ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

​মোঃ আবু সাঈদ, স্টাফ রিপোর্টার

প্রবাল বৃষ্টি উপেক্ষা করে বর্ণাঢ্য, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে গাজীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে এক বিশাল র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়।
​গতকাল মঙ্গলবার নগরীর জয়দেবপুর-শিববাড়ী সড়কের ওয়্যারলেস গেট এলাকা থেকে র‍্যালিটি বের হয়। এতে দলটির বিপুল সংখ্যক নেতাকর্মী ও অঙ্গ-সহযোগী সংগঠনের সদস্যরা অংশ নেন। নির্ধারিত সময়ের অনেক আগেই হাজার হাজার নেতাকর্মী অনুষ্ঠানস্থলে সমবেত হতে থাকেন। তবে হঠাৎ মুষলধারে বৃষ্টি শুরু হলে কিছুটা বিলম্ব ঘটে। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও নেতাকর্মীরা ধৈর্য ও শৃঙ্খলার সাথে আশপাশের দোকানপাট ও ভবনের সামনে অবস্থান নিয়ে বৃষ্টি থামার অপেক্ষা করেন।
​পরবর্তীতে দীর্ঘ সময় বৃষ্টি না কমায় নেতাকর্মীরা তা উপেক্ষা করেই নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা পর বিশাল শোভাযাত্রাটি বের করেন। গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি এবং মহানগর বিএনপির সভাপতি ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকারের যৌথ নেতৃত্বে র‍্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
​এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল। বিশেষ অতিথি ও অন্যান্য নেতৃবন্দের মধ্যে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান উদ্দিন সরকার, ডা. মাজহারুল আলম, মীর হালিমুজ্জামান ননী, এড. শহীদুজ্জামান, এড. মেহেদী হাসান এলিস, এড. আব্দুস সালাম, অধ্যাপক নজরুল ইসলাম, গাজী সালাউদ্দিন, সরকার জাবেদ সুমন ও সাংবাদিক দেলোয়ার হোসেনসহ শীর্ষস্থানীয় নেতারা।
​বৃষ্টিতে ভিজে শোভাযাত্রাটি শিববাড়ী মোড়ের বিআরটি প্রকল্পের বাসস্ট্যান্ড ও ওয়্যারলেস গেট এলাকায় গিয়ে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়। সভায় নেতৃবৃন্দ উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে ভবিষ্যৎ রাজনীতি ও আন্দোলন-সংগ্রামের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
​পথসভার শুরুতেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ দলনেতা, বিএনপির প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
​সমাবেশে বক্তারা বলেন, “বাংলাদেশের দুই মহান রাজনৈতিক নক্ষত্রের যোগ্য উত্তরসূরি, বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান একটি সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আত্মনিয়োগ করেছেন। তাঁর নেতৃত্ব ও হাতকে শক্তিশালী করতে গাজীপুর বিএনপি এবং সর্বস্তরের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সবসময় ঐক্যবদ্ধ রয়েছে।” এ সময় উপস্থিত সহস্রাধিক নেতাকর্মী হাত তুলে এই ঐক্যের প্রতি পূর্ণ সমর্থন ও একাত্মতা প্রকাশ করেন।
​টানা বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও হাজার হাজার নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো জয়দেবপুর-শিববাড়ী এলাকা জনসমুদ্রে পরিণত হয়, যা প্রতিষ্ঠাবার্ষিকীর এই অনুষ্ঠানকে এক ঐতিহাসিক সফলতায় রূপ দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd