• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সিলেট বিভাগীয় প্রেসক্লাব ও বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন ও প্রতিবাদ সভা ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে চাইনিজ মার্শাল আর্ট (উশু) প্রতিযোগিতা অনুষ্ঠিত কবিতা: অভাগীর ভাইফোঁটা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পূর্বধলায় আবু তাহের তালুকদারের নেতৃত্বে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ পাঁচবিবির রাধানগরে দীপাবলির মেলা বসেছে প্রস্রাব করতে গিয়ে চোর সন্দেহে কলেজছাত্রকে গণপিটুনি, ভিডিও ছড়িয়ে পড়ায় বিপাকে পরিবার চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণ, উদ্ধার অবিস্ফোরিত আরেকটি ককটেল ৯৯৯ নম্বরে ফোনকলে অভিযান: ১৭৩০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঘোড়াঘাটে শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত প্রায় অকেজো হওয়ার অভিযোগ কটিয়াদীতে সবুজের চাদরে ভরে উঠেছে আমনের মাঠ

ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে চাইনিজ মার্শাল আর্ট (উশু) প্রতিযোগিতা অনুষ্ঠিত

Reporter Name / ১৭ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

হারাধন সূত্রধর, ব্যুরো প্রধান, ময়মনসিংহ:
ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে চাইনিজ মার্শাল আর্ট (উশু) প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) ময়মনসিংহের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শারীরিক সক্ষমতা, আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও আত্মরক্ষার কৌশল বিকাশে উশু খেলাধুলার গুরুত্ব তুলে ধরতে আয়োজিত এ প্রতিযোগিতায় বিভিন্ন পর্যায়ের প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। এ সময় তারা নিজেদের দক্ষতা, নৈপুণ্য ও ক্রীড়াশৈলী প্রদর্শন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন।
প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান। তিনি প্রতিযোগীদের উৎসাহিত করেন এবং শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা ও মার্শাল আর্ট চর্চার গুরুত্ব তুলে ধরেন।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থেকে প্রতিযোগিতা উপভোগ করেন।
বক্তারা বলেন, সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। বিশেষ করে উশুর মতো মার্শাল আর্ট চর্চা তরুণ প্রজন্মের মধ্যে আত্মবিশ্বাস, শৃঙ্খলাবোধ, শারীরিক সক্ষমতা এবং আত্মরক্ষার দক্ষতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন তরুণদের ক্রীড়ামুখী করতে এবং প্রতিভা বিকাশে উৎসাহ জোগাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd