• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
লালমনিরহাটে সমবায় দিবস পালন লোহাগাড়ায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত পাঁচবিবিতে জাতীয় সমবায় দিবস উদযাপন পূর্বধলায় যুব দিবসের কর্মসূচি শেষ হলো উৎসবমুখর পরিবেশে চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ডিমলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে সমবায় দিবস পালিত খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংরক্ষণশালায় এস এম ওহিদুজ্জামান বাবুলের উপহার চাঁপাইনবাবগঞ্জে বিএনপির ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিশাল সমাবেশ জামালপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জগন্নাথপুরে জমকালো আয়োজনে হবিবপুর বন্ধন ক্রিকেট ক্লাব’-এর জার্সি উন্মোচন

মরহুম কবি যাকিউল হক জাকী’র স্মরণ ও দোয়া অনুষ্ঠিত

Reporter Name / ২৪৯ Time View
Update : বুধবার, ১৮ জুন, ২০২৫

 

স্টাফ রিপোর্টার:

সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে ১৭ জুন (মঙ্গলবার) রাতে কেন্দ্রের সাবেক সভাপতি মরহুম কবি যাকিউল হক জাকী’র স্মরণে দোয়া ও নতুন দায়িত্বশীল নির্বাচন উপলক্ষে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জননেতা মো. নূরুল ইসলাম বুলবুল।

সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সেক্রেটারি মাহবুব মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ দেলাওয়ার হোসেন এবং ড. আব্দুল মান্নান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের ইসি মেম্বার আব্দুর রহমান, এম.এম. তাওহীদসহ অন্যান্য নেতৃবৃন্দ। উল্লেখ্য বরেণ্য সংগঠক ও কবি যাকিউল হক জাকি, সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সভাপতি ছিলেন, তিনি ছাত্রজীবনে তামিরুল মিল্লাত ও ঢাকা আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করেছেন এবং সাইমুম শিল্পীগোষ্ঠীর সহকারী পরিচালক ছিলেন। এছাড়াও, তিনি জুভিনাইল ভয়েজ ম্যাগাজিনের সহকারী সম্পাদক, দিগন্ত টেলিভিশনের প্রযোজক এবং আর্কাইভ ইনচার্জ হিসেবেও কাজ করেছেন।
যাকিউল হক জাকির ছিলেন একজন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং তার মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনের শুণ্যতা পূরন হবার নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd