• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ জনের কারাদণ্ড, ড্রেজার জব্দ সিংড়ায় যুবককে লাঠি-বাটাম দিয়ে পেটানোর অভিযোগ, থানায় লিখিত অভিযোগ নেত্রকোণায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ মুন্সিগঞ্জের গজারিয়ায় উপজেলা ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-২০) ২০২৬ অনুষ্ঠিত কাউনিয়া রেলবাজার ব্যাটারি চালিত পরিবহন সমিতির নির্বাচনে সভাপতি ফিরোজ, সম্পাদক সিরাজুল নির্বাচিত আগামী মৌসুম থেকেই মিঠা পানিতে, মাছের অভয়াশ্রম গড়ে তোলা হবে- কৃষি মৎস্য ও পানি সম্পদ মন্ত্রী একজন শিক্ষার্থী নীতি নৈতিকতায় সবার উর্দ্ধে যেন থাকে- জবি ভিসি ড. রইছ উদদীন বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে সাহিত্য আড্ডা-কবিতা-গানেগানে “যমুনায় নৌভ্রমণ-২০২৬” উদযাপন নিয়ামতপুরে খাল খননের উদ্বৃত্ত টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও নেত্রকোণায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মাদক-ইভটিজিংয়ে জিরো টলারেন্স- অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার

Reporter Name / ১৭ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

হারাধন সূত্রধর, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি:

মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার।

রোববার ৯ আগস্ট দুপুর ২:৩০টায় নেত্রকোনার পূর্বধলা উপজেলার ১ নং গোহালাকান্দা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়ন বিট পুলিশিংয়ের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এবং শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সেন্টু মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অতিরিক্ত পুলিশ সুপার বলেন, উঠতি বয়সের তরুণ-তরুণীদের সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে অভিভাবক, শিক্ষক ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। আইনশৃঙ্খলা বজায় রাখতে মাদক, ইভটিজিং ও বাল্যবিয়ের বিরুদ্ধে পুলিশ সর্বদা কঠোর অবস্থানে থাকবে।

তিনি আরও বলেন, কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করতে বিট পুলিশিং কার্যক্রম আরও জোরদার করা হবে।

সভায় স্থানীয়দের দাবির প্রেক্ষিতে শ্যামগঞ্জ বাজারসহ আশপাশের এলাকায় অবিলম্বে পুলিশি টহল বৃদ্ধির জন্য শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ও পূর্বধলা থানার ওসিকে নির্দেশনা দেন তিনি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোহালাকান্দা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফকির সায়েদ আল মামুন শহীদ, বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান, স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। এছাড়াও স্থানীয় শিক্ষক, মসজিদের ইমাম, শ্রমিক ও বিভিন্ন পেশার সাধারণ মানুষ সভায় অংশগ্রহণ করেন।

উপস্থিত সুধীজন ও স্থানীয় এলাকাবাসী সাধারণ মানুষের সুরক্ষায় এ ধরনের বিট পুলিশিং সভা আয়োজন করায় নেত্রকোনার পুলিশ সুপার এবং পূর্বধলা থানা পুলিশের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd