• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ জনের কারাদণ্ড, ড্রেজার জব্দ সিংড়ায় যুবককে লাঠি-বাটাম দিয়ে পেটানোর অভিযোগ, থানায় লিখিত অভিযোগ নেত্রকোণায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ মুন্সিগঞ্জের গজারিয়ায় উপজেলা ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-২০) ২০২৬ অনুষ্ঠিত কাউনিয়া রেলবাজার ব্যাটারি চালিত পরিবহন সমিতির নির্বাচনে সভাপতি ফিরোজ, সম্পাদক সিরাজুল নির্বাচিত আগামী মৌসুম থেকেই মিঠা পানিতে, মাছের অভয়াশ্রম গড়ে তোলা হবে- কৃষি মৎস্য ও পানি সম্পদ মন্ত্রী একজন শিক্ষার্থী নীতি নৈতিকতায় সবার উর্দ্ধে যেন থাকে- জবি ভিসি ড. রইছ উদদীন বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে সাহিত্য আড্ডা-কবিতা-গানেগানে “যমুনায় নৌভ্রমণ-২০২৬” উদযাপন নিয়ামতপুরে খাল খননের উদ্বৃত্ত টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও নেত্রকোণায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

সিংড়ায় যুবককে লাঠি-বাটাম দিয়ে পেটানোর অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

Reporter Name / ৩০ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

ফয়সাল আহমেদ, সিংড়া (নাটোর) প্রতিনিধি:

নাটোরের সিংড়া উপজেলায় পূর্ববিরোধের জেরে মো. জিসান (২১) নামে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি)র কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী জিসান।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট ২০২৬ সকাল ৮টার দিকে জিসান নিজ বাড়ি থেকে নৌকাযোগে সিংড়ার উদ্দেশে রওনা হন। পথে গলনালিয়া বাজার এলাকায় পৌঁছালে কয়েকজন ব্যক্তি তার ও তার সহপাঠীদের পথরোধ করেন। এ সময় বাঁশের লাঠি ও কাঠের বাটাম দিয়ে তাদের মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, হামলায় জিসানসহ তার সঙ্গে থাকা ৫ থেকে ৬ জন সহপাঠী শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। এ সময় জিসানের ব্যবহৃত একটি আইফোন ১৪ প্রো ম্যাক্সও ভেঙে যায় বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার পর জিসান ও তার বন্ধুরা স্থানীয়ভাবে চিকিৎসকের পরামর্শ নেন। পরে অভিযুক্তদের কয়েকজন পুনরায় মারধর করার হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

লিখিত অভিযোগে জিসান কয়েকজনের নাম উল্লেখ করার পাশাপাশি আরও ১৫ থেকে ২০ জন অজ্ঞাত ব্যক্তিকে অভিযুক্ত করেছেন।

অভিযোগকারী জানান, ঘটনার পর স্থানীয় লোকজনের পরামর্শে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়েছিল। এ কারণে থানায় অভিযোগ করতে কিছুটা বিলম্ব হয়। পরে আইনগত সহায়তা পাওয়ার উদ্দেশ্যে তিনি সিংড়া থানায় লিখিত অভিযোগ দাখিল করেন।

জিসান তার অভিযোগটি গ্রহণ করে জরুরি ভিত্তিতে তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে অনুরোধ জানিয়েছেন।

তবে অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগে উত্থাপিত বিষয়গুলোর সত্যতা যাচাই এবং পরবর্তী আইনগত ব্যবস্থা পুলিশের তদন্তের ওপর নির্ভর করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd