• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ ডিমলায় ইয়াবা-হেরোইনসহ ২ মাদক কারবারি আটক সুনামগঞ্জে ৬ লাখ ৭২ হাজার টাকার ভারতীয় অবৈধ বিড়িসহ আটক ১, পলাতক ৩ ভোলাহাটে ৫৯ বিজিবির অভিযানে ফেনসিডিল ও নেশাজাতীয় সিরাপ জব্দ কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনের জেরে অর্ধশতাধিক কারখানা ছুটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭ কারখানা ‎জয়পুরহাট বিজিবির অভিযানে ৮ কোটি ৮৮ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ, আটক ১৭ যশোরের শার্শায় ইয়াবাসহ নারী ও যুবক আটক খুলনায় রেললাইনের পাশে গাছের সঙ্গে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার হালচাষের পাওয়ার টিলার উল্টে চালক নিহত নেত্রকোণা পুলিশ লাইনসে পুলিশ সদস্যদের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

মাধবপুর থানায় সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন ওসি মো. সোহেল রানা, একাধিকবার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

Reporter Name / ২৭ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

ফোরকান উদ্দিন রোমান, মাধবপুর প্রতিনিধি:
হবিগঞ্জ জেলার মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করছেন মো. সোহেল রানা। পেশাগত দক্ষতা, দায়িত্বশীলতা, সততা ও আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকার মাধ্যমে ইতোমধ্যে তিনি প্রশংসা অর্জন করেছেন।

মাদক উদ্ধার, পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার, অপরাধ দমন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখায় তিনি একাধিকবার হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন।

জানা যায়, ২০২৬ সালের এপ্রিল ও জুলাই মাসে হবিগঞ্জ জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কৃত হন তিনি। এসব অর্জন তার পেশাগত দক্ষতা ও দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

মাধবপুর থানায় দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি সাধারণ মানুষের সঙ্গে আন্তরিক সম্পর্ক বজায় রেখে কাজ করছেন। থানায় সেবা নিতে আসা মানুষের কথা শোনা, আইনগত সহায়তা প্রদান এবং সাধারণ মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণের মাধ্যমে একজন জনবান্ধব পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিতি পেয়েছেন তিনি।

স্থানীয়দের প্রত্যাশা, তার নেতৃত্বে মাধবপুর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে, মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশের কার্যক্রম আরও জোরদার হবে এবং সাধারণ মানুষ সহজে পুলিশি সেবা পাবেন।

একজন দায়িত্বশীল, মানবিক ও জনবান্ধব পুলিশ কর্মকর্তা হিসেবে মো. সোহেল রানার এমন ইতিবাচক ভূমিকা অব্যাহত থাকুক, এমন প্রত্যাশা মাধবপুরবাসীর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd