• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
উত্তরকাশিতে বৃক্ষ মেলা ২০২৬-এর উদ্বোধন জেলখানায় কর্মদক্ষতার উপরে আইজিপি প্রিজন এওয়ার্ড পেয়েছেন সুনামগঞ্জের জেলার শাহনাজ বেগম ধামইরহাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবার পেলেন সরকারি অনুদান রাণীশংকৈলে মাদকের আখড়ায় এসিল্যান্ডের অভিযান, মাদক ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড চামারীর পথে পথে মোটরসাইকেলের বহর, চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাইয়ের শোডাউন সুনামগঞ্জের নোয়াপাড়া গ্রামে পুলিশের অভিযানে ৬ লাখ টাকার ভারতীয় মদ বিড়িসহ আটক ১ আব্দুল আহাদ হত্যা মামলার আসামীদের ফাঁসি চান এলাকাবাসী চুনতীর ১৯ দিনব্যাপী আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা): সীরতের শিক্ষা অনুসরণেই নৈতিক সমাজ গঠন সম্ভব ডোমারে ১৫০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার পাঁচবিবিতে শিক্ষককে শিক্ষার্থীর উপহার প্রদান

মিথ্যা অপপ্রচারের শিকার গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি মনজুর আহমদ, নিন্দা প্রকাশ

Reporter Name / ২৯৭ Time View
Update : শুক্রবার, ১৩ জুন, ২০২৫

 

সিলেট প্রতিনিধি:
গোয়াইনঘাটের সাংবাদিকতার অন্যতম সম্মানিত নাম, গোয়াইনঘাট প্রেসক্লাবের বারবার নির্বাচিত সভাপতি এবং জ্যেষ্ঠ সাংবাদিক মনজুর আহমদ সাম্প্রতিক সময়ে একটি কুচক্রী মহলের অপপ্রচারের শিকার হয়েছেন। তথ্য সন্ত্রাসীরা ভুয়া ফেসবুক আইডির মাধ্যমে একের পর এক মিথ্যা ও ভিত্তিহীন গুজব রটিয়ে তাঁর সামাজিক ও পেশাগত সুনাম ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালাচ্ছে।
জানা গেছে, মনজুর আহমদ দৈনিক আমার দেশ ও দৈনিক সিলেটের ডাক পত্রিকার গোয়াইনঘাট প্রতিনিধি হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি তিনি প্রদর্শক হিসেবে জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজে কর্মরত এবং বাংলাদেশ কম্পিউটার শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি ৫নং পূর্ব আলীরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী এবং ‘স্কর্লাস একাডেমি’র পরিচালক হিসেবে শিক্ষাক্ষেত্রেও সক্রিয় ভূমিকা পালন করে চলেছেন।
এ ব্যাপারে গোয়াইনঘাট প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাব নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, এ ধরনের অপপ্রচার শুধুমাত্র একজন ব্যক্তির মানহানি নয়, এটি গোয়াইনঘাটের সাংবাদিকতা, শিক্ষা ও সামাজিক অগ্রগতির বিরুদ্ধেও একটি ষড়যন্ত্র। এ ঘটনায় সচেতন নাগরিক সমাজ উদ্বেগ প্রকাশ করেছে এবং সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।
নেতৃবৃন্দ আরো বলেন, এসব ভিত্তিহীন মিথ্যা বানোয়াট অপপ্রচারকরী তথ্য সন্ত্রাসীদের বিরুদ্ধে গোয়াইনঘাটের সকল সাংবাদিক ঐক্যবদ্ধ হয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পরবর্তীতে কর্মসূচি দিবেন এবং সেইসাথে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd