• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
রাণীশংকৈলে ওসি আমানের নেতৃত্বে অভিযান, ১৩৫ পিস ইয়াবাসহ ইসমাইল গ্রেফতার কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধুলো-শব্দে অতিষ্ঠ এলাকাবাসী, তবুও বন্ধ হচ্ছে না মঙ্গলকাটার অবৈধ স-মিল কলকাতা দরবার শরীফে হুজুর কুতুবে বাংলার ৩৪তম বাৎসরিক উরস মুবারক উদযাপিত সিংগাইর সরকারি কলেজের সাবেক প্রথম ভিপি মহসিন আর নেই নিয়ামতপুরে ৮৫ বছরের বৃদ্ধার মাথা গোঁজার ঠাঁই ও চিকিৎসার আকুতি শিশুদের নিয়ে বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমিতে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত ৬ বছরেও প্রকাশ হয়নি মাউশির ৬১০ পদের চূড়ান্ত ফল, রংপুরে চাকরিপ্রত্যাশীদের মানবন্ধন ওসি আমানের তাণ্ডবে কাঁপছে রাণীশংকৈলের মাদক ব্যবসায়ীরা, ইয়াবাসহ বাসির গ্রেফতার রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মিফতাহুল জান্নাত তাসফি’র দুটি ছড়া

Reporter Name / ৩৬৮ Time View
Update : বুধবার, ২১ মে, ২০২৫

 

(গ্রীষ্ম এলো রে)

গ্রীষ্ম এলো গ্রীষ্ম এলো,
রোদে ঝলমলে,
আমের গন্ধ চারদিকে
মিষ্টি কথা বলে।

তাল-লিচু পাকে বনে,
কোকিল গায় গান,
ছুটির মজা, দাদুর বাড়ি –
খুশির নেই মান!

ঘাম ঝরে, গরম পড়ে,
খাই ঠান্ডা জল,
তালশাঁস, ডাব, আইসক্রিম –
মজার কি কলকল!

ছাতা হাতে বেড়াই সবাই,
রোদটা খুব খারাপ,
তবু গ্রীষ্ম মানেই খুশির রঙে
রাঙা প্রতিটা ছাপ।

(বৃষ্টিতে খোকনের সকাল)

খোকন জাগে ভোরের তালে,
স্কুলে যাবে খুশির হালে।
হঠাৎ মেঘের ডাকে,
বৃষ্টি নামে টুপটাপে।

ছাতা নেই, ভিজল পায়ে,
মা বলে,“খোকা, একটু আয়তো ধীরে।”
বৃষ্টির ঝাপটা ডালে ডালে,
খোকন হাসে ফোঁকলা দাঁতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd