• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
পাকুন্দিয়ায় সেরা মাদ্রাসা তা’মীরুল উম্মাহ দাখিল মাদ্রাসা রাজিবপুরে রাতের আঁধারে মেয়াদোত্তীর্ণ কয়েক বস্তা ঔষধ পোড়ানোর অভিযোগ জগন্নাথপুর ও শান্তিগঞ্জবাসীর প্রিয়নেতা এমএ কাহার এর স্বদেশ প্রত্যাবর্তন জগন্নাথপুরে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে স্কুল এগিয়ে ১০ পরীক্ষার্থীর সবাই ফেল, বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতিও হতাশাজনক জগন্নাথপুরে জগদীশপুর ইসলামীয়া মাদ্রাসার ফলাফলে সন্তোষ প্রকাশ শিল্পীদের শিল্পস্রষ্টা চিত্রশিল্পী এস. এম. সুলতান বিশ্বম্ভরপুরে ৩ অসহায় পরিবারের জায়গা জমি জবর দখল, হামলা ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন ৪টি সিআর পরোয়ানার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার করলো গাজীপুরের বাসন থানা পুলিশ নিসচার প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের দ্রুত সুস্থতা কামনায় ফুলেল শুভেচ্ছা

মুন্সিগঞ্জের গজারিয়ায় উপজেলা ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-২০) ২০২৬ অনুষ্ঠিত

Reporter Name / ২৭ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

মোঃ দুলাল সরকার, গজারিয়ায় (মুন্সিগঞ্জ) থেকে:

রবিবার বিকাল সাড়ে ৩ টা গজারিয়া সরকারি পাইলট মডেল হাইস্কুলের মাঠে ভবেরচর ইউনিয়ন বনাম বাউশিয়া ইউনিয়ন খেলার মধ্য দিয়ে মুন্সিগঞ্জের গজারিয়ায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-২০) এর যাত্রা শুরু। খেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার গজারিয়া উম্মে হাফসা নাদিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়ায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হামিদা মোস্তফা, সাবেক গজারিয়া মাধ্যমিক শিক্ষা অফিসার মো জাকির হোসেন, গজারিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো রফিকুল ইসলাম, মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও গজারিয়া ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মো আহসান উল্লাহ, গজারিয়া বিএনপির ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক ও
থানা বিএনপির সদস্য ফিরোজ আলম মোল্লা
এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা উপস্থিত ছিলেন গজারিয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আখতারুজ্জামান বিপুল,পুরাচক বাউশিয়া স্কুলের প্রধান শিক্ষক মো হানিফ মিয়া,বাঘাকান্দি কলিম উল্লাহ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো মইন উদ্দিন আহমেদ, শহিদ নজরুল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক সৈয়দ আহমেদ, ভাটেরচর দেওয়ান আবদুল মান্নান পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মাদ শাহজাহান শিকদার
গজারিয়া বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আশুতোষ কুমার শাহ টেংগারচর রাজিয়া কাদের উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো মোজাম্মেল হক, ভবেরচর ওয়াজির আলি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল গাফফার, বৈদ্যারগাঁও হাজী কেরামত আলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুধাশন মাঝি, টেংগারচর রাজিয়া কাদের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজ্জাম্মেল হক।
এসময় আরো উপস্থিত ছিলেন গজারিয়ায় উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সিনিয়র ক্রীড়া শিক্ষক, এম এ আজহারুল ইসলাম, পবিত্র কুমার মো শহিদুল্লাহ, মো মোস্তফা, মো শাহাদাত হোসেন, শবিতা রানী প্রমূখ।
উদ্বোধনী ম্যাচ খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে ভবেরচর ইউনিয়ন বনাম বাউশিয়া ইউনিয়ন।খেলা উপভোগ করতে কানাই কানাই পরিপূর্ণ হয়ে যায় মাঠের গ্যালারি। দর্শকদের উন্মাদনা আর বাঁধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়ে পুরো মাঠে। মাঠের মাঠে বসেই খেলা দেখতে হাজির স্কুল কলেজের শিক্ষার্থীরা।
গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার বলেন, দেশের তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় বের করে আনার জন্য সরকার নানা উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে আমরা গজারিয়া উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-২০) ২০২৬ কাপ আয়োজন করেছি। স্কুল-কলেজ পর্যায়ে নানা ধরনের ক্রীড়া ইভেন্ট যুক্ত করা হয়েছে। দেশের খেলাধুলার আমাদের হারিয়ে যাওয়া ঐতিহ্য ও গৌরব ফিরিয়ে আনতে বদ্ধপরিকর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd