• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
রাজাপুরে চার বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ, অসচ্ছল ৭ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ ছাতকের ‘ব্রিজ একাডেমি’তে এসএসসি-২০২৬ এ শতভাগ সাফল্য কেয়ামত পর্যন্ত বাংলাদেশে ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না- ফয়জুল করীম পাকুন্দিয়ায় সেরা মাদ্রাসা তা’মীরুল উম্মাহ দাখিল মাদ্রাসা রাজিবপুরে রাতের আঁধারে মেয়াদোত্তীর্ণ কয়েক বস্তা ঔষধ পোড়ানোর অভিযোগ জগন্নাথপুর ও শান্তিগঞ্জবাসীর প্রিয়নেতা এমএ কাহার এর স্বদেশ প্রত্যাবর্তন জগন্নাথপুরে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে স্কুল এগিয়ে ১০ পরীক্ষার্থীর সবাই ফেল, বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতিও হতাশাজনক জগন্নাথপুরে জগদীশপুর ইসলামীয়া মাদ্রাসার ফলাফলে সন্তোষ প্রকাশ শিল্পীদের শিল্পস্রষ্টা চিত্রশিল্পী এস. এম. সুলতান

মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ জনের কারাদণ্ড, ড্রেজার জব্দ

Reporter Name / ৪১ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

সাধন সাহা জয়, ব্রাহ্মণবাড়িয়া:

​ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নির্ধারিত বালুমহাল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার জব্দ করা হয়।

​রবিবার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে মেঘনা নদীতে এই অভিযান পরিচালনা করেন আশুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী রবিউল সারোয়ার। জব্দকৃত ড্রেজারটি পরবর্তীতে নৌ পুলিশের জিম্মায় প্রদান করা হয়।

​ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মেঘনা নদীর চরসোনারামপুর চর থেকে প্রায় ১ হাজার ২০০ মিটার পূর্বে এবং আশুগঞ্জ পাওয়ার স্টেশন কম্পানি লিমিটেড (এপিএসসিএল)-এর ৬০০ মিটার উত্তর-পূর্বে পাঁচটি ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালালে ড্রেজারগুলো কিশোরগঞ্জের ভৈরবের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধাওয়া করে ‘এম বি মায়ের দোয়া এন্টারপ্রাইজ’ নামের একটি ড্রেজারসহ এর তিন চালক ও শ্রমিককে আটক করা হয়।

​নির্ধারিত বালুমহাল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধ প্রমাণিত হওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় আটককৃত তিনজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

​দণ্ডপ্রাপ্তরা হলেন—বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চরডাইয়া গ্রামের মো. রাকিবুল (২২), ভোলা সদর উপজেলার উত্তর দীঘলদি গ্রামের মো. সিরাজ এবং নরসিংদীর রায়পুরা উপজেলার দীন ইসলাম।

​এদিকে, আশুগঞ্জের মেঘনা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীভাঙন ও পরিবেশ ধ্বংসের উপক্রম হওয়ায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

এর প্রতিবাদে গত শনিবার আশুগঞ্জের বিভিন্ন এলাকার ক্ষুব্ধ মানুষ ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।

অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd