• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
  • [gtranslate]

মোংলায় অপহৃত নারী উদ্ধার, অপহরণকারী আটক

Reporter Name / ১৬০ Time View
Update : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

 

ব্যুরো প্রধান খুলনা:

বাগেরহাটের মোংলা উপজেলায় অপহৃত এক নারীকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। এ ঘটনায় এক অপহরণকারীকে আটক করা হয়েছে। রোববার (১১ জানুয়ারি) বিকেলে মোংলা কোস্ট গার্ডের জনসংযোগ কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২০ ডিসেম্বর ২০২৫ তারিখে সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে আসা মোছাঃ লিমা খাতুন (১৮) নামের এক নারীকে কৌশলে খুলনার দাকোপ উপজেলার বানিশান্তা এলাকা থেকে অপহরণ করা হয়। দীর্ঘ সময় বাড়িতে ফিরে না আসায় ভুক্তভোগীর স্বামী সোনাডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ভুক্তভোগীর স্বামী বানিশান্তা এলাকায় গিয়ে স্থানীয় এক ব্যক্তির সহায়তায় স্ত্রীকে উদ্ধার করে নিয়ে আসার চেষ্টা করেন। এ সময় সাগর মোল্লা (২৫) নামের এক অপহরণকারী তাদের অনুসরণ করে মোংলা বাসস্ট্যান্ড এলাকায় উপস্থিত হয় এবং ভুক্তভোগীর ভাই পরিচয়ে পুনরায় তাকে জোরপূর্বক নিয়ে যাওয়ার চেষ্টা করে।ঘটনাটি কোস্ট গার্ডকে জানানো হলে কোস্ট গার্ডের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে। অভিযানে অপহৃত নারীকে উদ্ধার করা হয় এবং অপহরণকারী সাগর মোল্লাকে আটক করা হয়।
উদ্ধারকৃত নারী ও আটককৃত অপহরণকারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান কোস্ট গার্ডের এ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd