• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমির বার্ষিক পুরস্কার বিতরণী ও গুণীজন সংবর্ধনা–২০২৬ অনুষ্ঠিত শেরপুর সরকারি মহিলা কলেজে সাহিত্যচর্চা ও বইপাঠের প্রাণবন্ত আয়োজন রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর: নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে ডিআইজি ও পুলিশ সুপার খুলনার কয়রায় ১৪৫ কেজি হরিণের মাংস জব্দ লক্ষ্মীপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত রাষ্ট্রীয় মর্যাদা ও গার্ড অব অনারে রাষ্ট্রপতিকে স্বাগত নবাগত এসিল্যান্ডের সাথে সিংগাইর প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত মোর নাম এই নামে হোক, আমি তোমাদেরই লোক’—ঠাকুরগাঁওয়ে আবেগে রাষ্ট্রপতি ​নারায়ণগঞ্জে ট্রাফিক পরিদর্শক আব্দুল করিমের বিদায় ও জিয়াউদ্দীনের যোগদান শিশু শিল্পীদের নিয়ে মোমবাতি প্রজ্জলন এর মাধ্যমে খুলনা আর্ট একাডেমির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোঃ জাবেদুল ইসলাম এর একগুচ্ছ কবিতা

Reporter Name / ৫৮৬ Time View
Update : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

 

চাঁদের বাড়ি যাবো

খোকা বলে আজকে আমি
চাঁদের বাড়ি যাবো।
চাঁদের দেশে ঘুরে ফিরে,
দিন রাত কাটাবো।

চাঁদের দেশে চাঁদের বুড়ী,
চরকা কাটে বসে।
মজার মজার ছড়া ব’লে,
রুপ কথার রসে।

চাঁদের দেশে চাঁদ পরীরা,
আসলো সবাই ছুটে।
চাঁদের বুড়ীর ছড়া শুনে,
মজা নিচ্ছে ভাই লুটে।

চাঁদের বুড়ী ক্লান্ত হয় না,
চরকা কাটে শুধু।
গল্প বলে ছড়া বলে,
খোকার লাগে মধু।

ইলিশ মাছ হয় না খাওয়া

ইলিশ মাছ হয় না খাওয়া,
আমার দেশের মানুষের।
ইলিশের দাম অনেক বেশি,
কেনার ভাগ্য না জোটে।

কতো দিন খাইনি ইলিশ,
গন্ধও শুঁকি না আর।
ইলিশ ইলিশ করে ভাই,
করি না খেয়াল তার।

ইলিশ খাবে বড় লোকেরা,
অনেক টাকা যাদের।
ইলিশ কেনার ভাগ্য জোটে,
অই সব বড় লোকদের।

ইলিশ চোখে দেখি না,
কিনতেও যাই না।
ইলিশ বাঙালির জাতীয় মাছ,
বাঙালিরা যে পাই না।

পাখি ডাকে গাছের ডাল

পাখি ডাকে গাছের ডালে,
কিচিরমিচির করে।
ভ্রমরা গুলো গুণ গুণিয়ে
নানা গান যে ধরে।

প্রজাপতি ডানা মেলে আজ,
উড়ছে ফুলে ফুলে।
মুক্ত হাওয়ায় ফুলগুলো সব,
যাচ্ছে দুলে দুলে।

ফড়িং নাচছে ঘাসের উপর,
তিড়িং বিরিং করে।
খোকা খুকু দেখে ওরাও,
দারুণ উল্লাস ধরে।

বিনম্র শ্রদ্ধা সম্মান

লাল সবুজের পতাকা আঁকা,
আমার বাংলাদেশ।
শ্যামল ঘেরা সবুজ ঘেরা,
রুপের নাইকো শেষ।

নগদ রক্তে কেনা দেশ,
স্বাধীন বাংলাদেশ।
ত্রিশ লাখ শহীদ ভাই,
তাজা প্রাণ দিলো অবশেষ।

দুই লাখ মা বোন,
দিলো সম্ভ্রম এ দেশের তরে।
তাই তো বাঙালি জাতি,
বীর সেনাদের আজও স্মরণ করে।

ছালাম জানাই তোমাদের আজ,
হে জাতির শ্রেষ্ঠ সন্তান।
তোমাদের প্রতি রইলো মোদের,
বিনম্র শ্রদ্ধা সম্মান।

যে মা অনেক কষ্ট করে

যে মা অনেক কষ্ট করে,
তার সন্তান জন্ম দিলো।
সন্তান তার মায়ের থেকে,
মুখ টা ফিরিয়ে নিলো।

সন্তান সুখে থাকবে বলে মা
তার বাগান সাজিয়ে রাখে।
সাজানো গোছানো বাগানে মা,
প্রত্যহ আগাছা নিড়িয়ে থাকে।

সন্তান তবুও বুঝে না মায়ের
মনের কথা ভালোবাসা।
পরলোকর সাথে সন্তান করে,
ষড়যন্ত্র আর যত মেলামেশা।

সন্তান কে অনেক বুঝিয়ে,
ব্যর্থ হয় যখন মা।
সন্তান কে ঘৃণা করা ছাড়া,
মায়ের উপায় থাকে না।

মা অভিমানে হারিয়ে যায়,
দুর অন্য কোনো দেশে।
সাজানো গোছানো বাগানটা,
দখল করে বর্গিরা যে এসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd