• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
প্রেম-বিয়ে ও পুলিশ পরিচয়ের পর যৌতুক মামলায় রাণীশংকৈলে গ্রেপ্তার নীরব বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ সিংড়ার জামায়াত প্রার্থী কামরুল চৌগ্রামের উন্নয়নে বাস্তবভিত্তিক পরিকল্পনা তুলে ধরলেন হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট? অতিরিক্ত ভাড়ায় বিপাকে রোগী-স্বজন পুলিশের মাদক বিরোধী অভিযানে ৯ জনকে আটক ও কারাদন্ড দিয়ে কারাগারে ক্ষেতলালে মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালে শিশুর জটিল চিকিৎসায় এইচডিইউ,এসসিএএনইউ ও এসসিএবিইউ এর উদ্বোধন মহেশপুরে পেঁয়াজ ক্ষেতে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ খুলনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘খুলনা রত্ন সম্মাননা-২০২৬’ সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত

রত্নগর্ভ পিতা-মাতাসহ সায়মাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন লোহাগাড়া ভবন মালিক এসোসিয়েশন

Reporter Name / ৮৫ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম

লোহাগাড়া উপজেলার আধুনগর চৌধুরীপাড়া গ্রামের ব্যবসায়ী মো. দেলোয়ার হোসাইন চৌধুরী ও গৃহিণী কোহিনুর ই-জাহান সত্যিই একজন রত্নগর্ভ পিতা-মাতা। তাঁদের দুই মেয়েই নিজ নিজ ক্ষেত্রে অসাধারণ সাফল্যের স্বাক্ষর রেখেছেন।

তাঁদের দ্বিতীয় মেয়ে মিফতাহুল জান্নাত সায়মা বিশ্বের তিন শীর্ষ বিশ্ববিদ্যালয়, হার্ভার্ড, অক্সফোর্ড ও কেমব্রিজ, তিনটিতেই ভর্তির সুযোগ লাভ করে বিরল কৃতিত্ব অর্জন করেছেন। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই তিন বিশ্ববিদ্যালয় থেকে মোট পাঁচটি ভর্তির প্রস্তাব পাওয়ার পর তিনি শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের Learning Design, Innovation, and Technology মাস্টার্স প্রোগ্রামে অধ্যয়নের সিদ্ধান্ত নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছেন।

হার্ভার্ডে পড়াশোনার জন্য সাইমা বিশ্ববিদ্যালয়টির অন্যতম মর্যাদাপূর্ণ Barakett Family Fellowship অর্জন করেছেন। মেধা ও একাডেমিক উৎকর্ষের ভিত্তিতে প্রতিবছর পুরো হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে মাত্র একজন শিক্ষার্থীকে এ ফেলোশিপ দেওয়া হয়। পাশাপাশি তিনি আন্তর্জাতিক বৃত্তিও অর্জন করেছেন, যা বিশ্বের অল্পসংখ্যক মেধাবী শিক্ষার্থীর জন্য বরাদ্দ।

অন্যদিকে তাঁদের বড় মেয়ে ডা. নিশাত নওরীন এমবিবিএস সম্পন্ন করে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে একজন চিকিৎসক হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন। তাঁর স্বামী মেজর গালিব বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত আছেন।

একই পরিবারের দুই কন্যার এমন অনন্য সাফল্য শুধু তাঁদের বাবা-মায়ের জন্যই নয়, লোহাগাড়া উপজেলা, চট্টগ্রাম এবং সমগ্র বাংলাদেশের জন্যও গর্বের বিষয়।

তাঁদের এই গৌরবোজ্জ্বল সাফল্যে লোহাগাড়া ভবন মালিক এসোসিয়েশন এর সভাপতি আলহাজ্ব আবুল হাশেম ও সেক্রেটারি এম এ আজিজ সংগঠনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচছা জানিয়েছেন এবং দেশবাসীর কাছে মিফতাহুল জান্নাত সাময়ার জন্য দোয়া চেয়েছেন। তাঁদের এই অর্জন আগামী প্রজন্মকে উচ্চশিক্ষা, অধ্যবসায় ও দেশসেবায় অনুপ্রাণিত করবে। তাদেরএকমাত্র ছেলেও উচ্চ শিক্ষায় শিক্ষার দ্বারপ্রান্তে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd