মোহাম্মদ মনজুর আলম অনিক
কেমন নরম যেন শরতের বায়ু
তরু তলে মিলে ভাই কঠিন আরাম,
শরতের রৌদ্র যেন নেয় কো বিরাম
তরুতলে বসে যেন বেড়ে যায় আয়ু।
কাশফুল দোলাদোলি করে নদী কুলে
দেখে দেখে কবিগণ কাব্য লিখে থাকে,
মোলায়েম পরিবেশে সুখ আসে চোখে
কবিরা ক্ষনিক তরে যায় সব ভুলে।
প্রখর প্রচন্ড রোদ ভাদ্র মাসে পড়ে
তালগুলো খসে খসে বৃক্ষ হতে ঝরে।
পাড়ার সকল লোক কর্মহীন থাকে
সবুজের লীলা চলে গোটা মাঠ ভরে,
মাঠে কাজ সারা হয় শান্তি আসে বুকে
শরতের কালে লোক খোশগল্প করে।