• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
যে উৎসব আনে আনন্দ, তা কি কখনো ডেকে আনে দুশ্চিন্তা? কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিকনির্দেশনা যাদুকাটা বালুমহালে বালু উত্তোলনে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা, বিপাকে শ্রমিক-ব্যবসায়ীরা নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় একজন ব্যক্তির মর্মান্তিক মৃত্যু শিবগঞ্জে অবৈধভাবে সার মজুদ, ব্যবসায়ীর কারাদণ্ড ও জরিমানা বিশ্বনাথ-জগন্নাথপুর ১৪ কিলোমিটার সড়কের সংস্কার কাজের অনুমোদন চাঁপাইনবাবগঞ্জে ডিবির পুলিশের অভিযানে হেরোইনসহ ১ জন গ্রেপ্তার ডিমলায় অসহায় পরিবারের পাশে বিএনপি নেতাকর্মীরা, বিতরণ করা হলো চাল নেত্রকোণায় ডিবি পুলিশের অভিযানে ৫ হাজার ৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ নেত্রকোণায় বেকার যুব মহিলাদের আত্মকর্মসংস্থানে ৩ সপ্তাহ ব্যাপী পোশাক তৈরির প্রশিক্ষণ শুরু

যাদুকাটা বালুমহালে বালু উত্তোলনে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা, বিপাকে শ্রমিক-ব্যবসায়ীরা

Reporter Name / ৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

 

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের বৃহৎ বালুমহাল সীমান্তবর্তী ভারতের মেঘালয়ের পাদদেশে অবস্থিত তাহিরপুর উপজেলার যাদুকাটা ১ ও ২ বালুমহাল থেকে বালু উত্তোলনের বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের আদেশ স্থগিত করেছেন উচ্চ আদালত।

গত ২২ সেপ্টেম্বর ভূমি মন্ত্রণালয়ের আদেশের বিরুদ্ধে যাদুকাটা বালু মহালের সাবেক ইজারাদার রতন মিয়ার দাখিল করা এক রিট পিটিশনের প্রেক্ষিতে গত ৭ অক্টোবর এই স্থগিতাদেশ দেন আদালত।

হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরী এবং বিচারপতি আব্দুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ রিটের শুনানি করে বিবাদীর প্রতি রুল এবং নাসির মিয়া নামে ভূমি মন্ত্রণালয়ের বালু উত্তোলনের আদেশ স্থগিত করেন।

উচ্চ আদালতের স্থগিতাদেশ বাস্তবায়নের জন্য বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভূমি মন্ত্রণালয়ের সচিব ও সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের কাছে লিখিত আবেদন করেছেন রিট পিটিশনকারী রতন মিয়া। তিনি জেলার তাহিরপুর উপজেলার ননাই গ্রামের মেসার্স সোহাগ এন্টারপ্রাইজের মালিক।

*রিটকারী রতন মিয়া বলেন,* “আমি বৈধভাবে দরপত্রে অংশগ্রহণ করে বালুমহাল ইজারা নিয়েছিলাম। কিন্তু আগের মত দরপত্র আহ্বান না করেই ভূমি মন্ত্রণালয় থেকে একজনকে বালু মহাল থেকে বালু উত্তোলনের আদেশ দেওয়া হয়েছে। এই আদেশের বিরুদ্ধে আমি উচ্চ আদালতে রিট দাখিল করার পর আদালত স্থগিতাদেশ দিয়েছেন।”

এ ব্যাপারে *সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাপস শীল বলেন,* “উচ্চ আদালতের আগের একটি আদেশ স্থগিত হয়েছে। বালু মহাল নিয়ে পরবর্তী করণীয় বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের মতামতের জন্য চিঠি লেখা হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে আমরা ব্যবস্থা নেবো।”

প্রসঙ্গত, গত ২২ সেপ্টেম্বর ভূমি মন্ত্রণালয়ের সায়রাত-২ শাখার সিনিয়র সচিব ফারজানা ইয়াসমিন স্বাক্ষরিত একটি চিঠিতে যাদুকাটা বালুমহালের সাবেক ইজারাদার মেসার্স তাহিয়া স্টোন ক্রাশারের মালিক মো. নাছির মিয়াকে যাদুকাটা বালু মহাল থেকে বালু ‍উত্তোলনের সুযোগ দিতে সুনামগঞ্জের জেলা প্রশাসককে নির্দেশনা দেওয়া হয়েছিল। আগামী ১ অক্টোবর থেকে ১৪ এপ্রিল পর্যন্ত বালু উত্তোলনের আদেশ পেয়েছিল মো. নাছির মিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd