• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বিশ্বনাথে নিষিদ্ধ আ’লীগ-ছাত্রলীগের ৭০ নেতাকর্মীর বিরুদ্ধে ছাত্রদল নেতা বকুলের মামলা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জে পুলিশ সুপারের মতবিনিময় সভা সিংড়ায় মাছের পুকুরে বিষ, সর্বস্বান্ত চাষি কবিতাঃ তুমি তো চলেই যাবে তালামীযের রানীগঞ্জ ইউনিয়ন শাখা’র কাউন্সিল ও অভিষেক সম্পন্ন ৯ মাসের অনাথ শিশু থেকে বিএ পাস সমাজসেবক, মেম্বার পদে লড়ছেন হারাধন সার সংকটের সমাধান, কৃষকদের বিরুদ্ধে মিথ্যা মামলা-গ্রেফতার ও হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন দৈনিক ভয়েজ অব টাইগারের সাংবাদিকরা খুলনা আর্ট একাডেমি পরিদর্শন করেন পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহার কে সংবর্ধনা দিয়েছে এমপি মনজুরুল ইসলামসহ নেতাকর্মীরা ইবনে সিনা ন্যাচারাল মেডিসিনের উদ্যোগে খুলনায় এনজিকিউ এবং কায়রোক্যাপ প্রোডাক্টের সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

রাণীশংকৈল স্বেচ্ছাসেবক দলের সম্মেলনের পরও কমিটি ঘোষণা হয়নি, আলোচনায় পলাশ-মনোয়ার-শাওনসহ কয়েকজন

Reporter Name / ১১১ Time View
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

 

মোঃ আকতারুল ইসলাম আক্তার,  ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা স্বেচ্ছাসেবক দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার পরও এখন পর্যন্ত নতুন কমিটি ঘোষণা না হওয়ায় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে উৎকণ্ঠা ও নানা জল্পনা-কল্পনা দেখা দিয়েছে। একই সঙ্গে সম্ভাব্য নেতৃত্ব নিয়ে সর্বমহলে চলছে আলোচনা।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৪টায় রাণীশংকৈল উপজেলা স্বেচ্ছাসেবক দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনকে ঘিরে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেলেও সম্মেলনের পর নতুন কমিটি ঘোষণা না হওয়ায় পদপ্রত্যাশী ও তৃণমূল নেতাকর্মীদের মধ্যে অপেক্ষা বেড়েছে।

দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নতুন কমিটিতে কারা নেতৃত্বে আসছেন—এ নিয়ে রাণীশংকৈলের রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। সম্ভাব্য নেতৃত্বের আলোচনায় সাবেক ছাত্রনেতা পলাশ চৌধুরী, মনোয়ার হোসেন, শাওন, নাহিদ, এনামুল ও সজনের নাম বিভিন্ন পর্যায়ে উঠে আসছে বলে নেতাকর্মীদের মধ্যে আলোচনা রয়েছে।

তবে তাদের মধ্যে কে কোন পদে আসছেন বা শেষ পর্যন্ত কারা কমিটিতে স্থান পাচ্ছেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ফলে পদপ্রত্যাশীদের পাশাপাশি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যেও কৌতূহল ও উৎকণ্ঠা তৈরি হয়েছে।

তৃণমূল নেতাকর্মীদের একটি অংশ মনে করছেন, দীর্ঘদিনের সাংগঠনিক ভূমিকা, ত্যাগ, সক্রিয়তা ও দলের প্রতি অবদান বিবেচনা করে নতুন নেতৃত্ব নির্বাচন করা হলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।

এদিকে সম্মেলনের পর কমিটি ঘোষণা না হওয়ার বিষয়ে দলীয়ভাবে কোনো আনুষ্ঠানিক কারণ জানা যায়নি। কবে নাগাদ নতুন কমিটি ঘোষণা করা হবে, এখন সেটিই রাণীশংকৈল উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু।

এখন তৃণমূলের অপেক্ষা—রাণীশংকৈল উপজেলা স্বেচ্ছাসেবক দলের নতুন নেতৃত্বে কারা আসছেন?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd