• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
লালমনিরহাটে সমবায় দিবস পালন লোহাগাড়ায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত পাঁচবিবিতে জাতীয় সমবায় দিবস উদযাপন পূর্বধলায় যুব দিবসের কর্মসূচি শেষ হলো উৎসবমুখর পরিবেশে চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ডিমলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে সমবায় দিবস পালিত খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংরক্ষণশালায় এস এম ওহিদুজ্জামান বাবুলের উপহার চাঁপাইনবাবগঞ্জে বিএনপির ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিশাল সমাবেশ জামালপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জগন্নাথপুরে জমকালো আয়োজনে হবিবপুর বন্ধন ক্রিকেট ক্লাব’-এর জার্সি উন্মোচন

লোহাগাড়া দরবেশ হাট সড়কের বেহাল দশা

Reporter Name / ২৩৪ Time View
Update : শুক্রবার, ২০ জুন, ২০২৫

 

মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম

বর্ষা মানেই অঝোর ধারায় বৃষ্টি আর চারদিকে অথৈজল। এই বর্ষা মৌসুমেই নষ্ট হয় সড়কের বিভিন্ন অংশ। ফলে জনজীবনে নেমে আসে দূর্দশা। যানবাহন চলাচল করতে জনসাধারণকে পোহাতে হয় দূর্ভোগ। বর্ষার এই কয়েকমাস এভাবে দূর্ভোগ পোহাতে হয় শুষ্ক মৌসুম না আসা পর্যন্ত। বিশেষ করে যখন প্রচুর পরিমানে বৃষ্টি হয়, তখন দরবেশ হাট সড়কে সৃষ্টি হয় জলাবদ্ধতা। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকাতে পানি জমে এই দূর্ভোগ এর সৃষ্টি হয়। বর্ষা মৌসুমে এ যেন নিত্যদিনের দৃশ্য। তবে জনসাধারনকে পালন করে নিরবতা। কেননা এই বিষয়ে ব্যবস্থা নেওয়া তাদের পক্ষে সম্ভবপর নয়। তাই তারা এই দুর্ভোগ হতে পরিত্রাণ পাওয়ার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামণা করেন। অপরদিকে হযরত শাহপীর আউলিয়া (রহঃ) মাজারের পাশে ১৫/২০ ফুট মত সড়কের অবস্থা খুবই নাজুক। সেখানে সৃষ্ট গর্তগুলো কিছুদিন পূর্বে ইট কংকর বালি দিয়ে ভরাট করা হলেও বর্ষার পানি পড়ার সাথে সাথে আবার তাতে পানি জমে গর্তের সৃষ্টি হয়। ফলে যান ও মানুষ চলাচলে কষ্টের সীমা রইল না। শুধু তাই নয়, দরবেশ হাটের পূর্ব পাশে দয়ারবর পাড়ার সামনে পিচ ও কংকর সরে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। আর তাতে জমে আছে বৃষ্টির পানি। ফলে যান আর মানুষ চলাচলে কষ্টভোগ করতে হচ্ছে প্রতিনিয়ত। তাই বর্ষা মৌসুমে যেন এই অংশটুকু মেরামত করে চলাচলের উপযোগী করার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষে সুদৃষ্টি কামণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd