• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
প্রবীণদের সামাজিক সুরক্ষার উন্নয়নে প্রাতিষ্ঠানিক সমন্বয় সভা অনুষ্ঠিত পাটগ্রামে নকল বীজ ও সার-কীটনাশক বিক্রির প্রতিবাদে কৃষকদের মানববন্ধন, স্মারকলিপি প্রদান পাঁচবিবিতে পুলিশ বিজিবির পাশাপাশি পূজা মন্ডবের নিরাপত্তায় থাকবে আনসার বাহিনী গোমস্তাপুরে পুলিশের অভিযানে হেরোইনসহ গ্রেপ্তার-১ লালমনিরহাটে বিশ্ব সাদাছড়ি দিবস পালিত ডোমারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে বিদেশী মদসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নেত্রকোণায় জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন, অংশ নিল কাব স্কাউটরা শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি, ১৮০ সেবাপ্রার্থীর মধ্যে আর্থিক সহায়তা পেলেন ১৫১ জন হালুয়াঘাটে শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুতিমূলক সভা

লোহাগাড়া সদর ইউনিয়নের সেবক হতে চান এম এ আজিজ

Reporter Name / ১৯ Time View
Update : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

মোহাম্মদ আব্বাস উদ্দিন, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউনিয়ন হিসেবে বিবেচিত লোহাগাড়া সদর ইউনিয়ন। তাই এই ইউনিয়নে একজন দক্ষ, অভিজ্ঞ ও যোগ্য সেবক প্রত্যাশা করেন সাধারণ মানুষ।

সেই প্রত্যাশা পূরণে লোহাগাড়াবাসীর সেবক হতে চান বটতলীর বিশিষ্ট ব্যবসায়ী, দরবেশহাট রোডের এম আজিজ এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর এম এ আজিজ।

এম এ আজিজ বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন। এছাড়া তিনি একাধিক ক্রীড়া সংগঠন, মসজিদ, মাদ্রাসা ও স্কুলের সঙ্গে সম্পৃক্ত থেকে দেশ ও সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তিনি দরবেশহাট রোডের এম এ আজিজ টাওয়ারের স্বত্বাধিকারী এবং লোহাগাড়া ভবন মালিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

একান্ত সাক্ষাৎকারে এম এ আজিজ বলেন, “আমি লোহাগাড়াবাসীর শাসক নয়, একজন সেবক হতে চাই। বিগত দিনেও বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক কাজ করেছি। আগামীতেও লোহাগাড়াবাসীর উন্নয়নে কাজ করতে চাই।”

তিনি বলেন, “লোহাগাড়া ইউনিয়নকে একটি স্মার্ট, পরিচ্ছন্ন ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে চাই। বিশেষ করে ন্যায়বিচার প্রতিষ্ঠা, নাগরিক সেবা আধুনিকায়ন, চাঁদাবাজ ও মাদকমুক্ত পরিচ্ছন্ন নগরী করতে চাই। আমি সকলের আন্তরিক সহযোগিতা, দোয়া ও সমর্থন কামনা করছি। সকলে সমর্থন দিলে একটি স্মার্ট লোহাগাড়া উপহার দিতে পারবো ইনশাআল্লাহ।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd