• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
চাঁপাইনবাবগঞ্জে (এসআরবি)র অভিযানে ৯২টি ককটেল ও গান পাউডার উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে ডিবির পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ উপদেষ্টা আবু কাউসারকে তামাকুমন্ডি লেইন বণিক সমিতির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী নেত্রকোনায় ১৫ ক্যাটাগরিতে ২৫ গ্রামীণ নারীকে সম্মাননা প্রদান শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় সদা প্রস্তুত বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) বিশ্বনাথে আলহাজ্ব আব্দুল গফুর স্মৃতি বৃত্তি পরীক্ষা আয়োজনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত যে উৎসব আনে আনন্দ, তা কি কখনো ডেকে আনে দুশ্চিন্তা? কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিকনির্দেশনা যাদুকাটা বালুমহালে বালু উত্তোলনে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা, বিপাকে শ্রমিক-ব্যবসায়ীরা

শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় সদা প্রস্তুত বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)

Reporter Name / ২০ Time View
Update : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

থানচি (বান্দরবান) প্রতিনিধি:

শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের দীর্ঘ ঐতিহ্যের এক উজ্জ্বল প্রতিফলন।

সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনেরা যেন নিরাপদে, নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে তাঁদের ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, তা নিশ্চিত করতে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।

বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)-এর অধিনায়কের সার্বিক নেতৃত্ব, দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে একটি সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ পরিকল্পনার আওতায় পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতকরণ, নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি, সম্ভাব্য ঝুঁকি চিহ্নিতকরণ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পাশাপাশি স্থানীয় প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।

ব্যাটালিয়ন অধিনায়ক নিরাপত্তা কার্যক্রমের সার্বিক তদারকি, দায়িত্বপ্রাপ্ত সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় জোরদারের মাধ্যমে পূজাকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ গুরুত্বারোপ করেছেন।

পরিকল্পনা অনুযায়ী, বান্দরবান সদর ও থানচি উপজেলায় ৪টি পূজামণ্ডপের নিরাপত্তায় বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) দায়িত্ব পালন করবে। পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার লক্ষ্যে ৩টি বেইজ ক্যাম্প স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

আগামী ১৬ থেকে ২২ অক্টোবর ২০২৬ পর্যন্ত বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)-এর সদস্যরা দুর্গাপূজার নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন।

বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)-এর অধিনায়ক বলেন, ধর্মীয় উৎসবের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা বিজিবির অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। তিনি গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকা এবং যেকোনো সন্দেহজনক পরিস্থিতিতে নিকটস্থ বিজিবি বেইজ ক্যাম্প বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

পরিশেষে, বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)-এর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বী সকল ভাই-বোনকে জানাই শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd