• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বিশ্বনাথে আলহাজ্ব আব্দুল গফুর স্মৃতি বৃত্তি পরীক্ষা আয়োজনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত যে উৎসব আনে আনন্দ, তা কি কখনো ডেকে আনে দুশ্চিন্তা? কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিকনির্দেশনা যাদুকাটা বালুমহালে বালু উত্তোলনে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা, বিপাকে শ্রমিক-ব্যবসায়ীরা নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় একজন ব্যক্তির মর্মান্তিক মৃত্যু শিবগঞ্জে অবৈধভাবে সার মজুদ, ব্যবসায়ীর কারাদণ্ড ও জরিমানা বিশ্বনাথ-জগন্নাথপুর ১৪ কিলোমিটার সড়কের সংস্কার কাজের অনুমোদন চাঁপাইনবাবগঞ্জে ডিবির পুলিশের অভিযানে হেরোইনসহ ১ জন গ্রেপ্তার ডিমলায় অসহায় পরিবারের পাশে বিএনপি নেতাকর্মীরা, বিতরণ করা হলো চাল নেত্রকোণায় ডিবি পুলিশের অভিযানে ৫ হাজার ৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

বিশ্বনাথে আলহাজ্ব আব্দুল গফুর স্মৃতি বৃত্তি পরীক্ষা আয়োজনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name / ১২ Time View
Update : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথে আলহাজ্ব আব্দুল গফুর স্মৃতি বৃত্তি পরীক্ষা আয়োজনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার রামপাশা ইউনিয়নের আশুগঞ্জ বাজারে হলিচাইল্ড স্কুল হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

পালেরচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিশ্বনাথ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাহী সভাপতি একেএম হেকিম উদ্দিনের সভাপতিত্বে এবং হলিচাইল্ড স্কুলের পরিচালক আতিকুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আব্দুর রশীদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল-আজম উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুল আহাদ, আশুগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রেন্টু আলী, একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আশরাফ আহমদ, একলিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিশ্বনাথ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নুরুজ্জামান খাঁন, নোয়ারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ কান্ত মালাকার, একলিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুজিবুর রহমান, রামপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন, হাজী আব্দুল মছব্বির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার আলী।

সভায় বক্তারা বলেন, এই অঞ্চলের শিক্ষার প্রসারে আলহাজ্ব আব্দুল গফুর স্মৃতি বৃত্তির ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। আয়োজকেরা এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

আয়োজকরা জানান, ৫ম ও ৮ম শ্রেণির ছাত্রছাত্রীদের অংশগ্রহণে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন হলিচাইল্ড স্কুলের প্রধান শিক্ষক শাহ্ মুজাক্কির চিশতী।

এ সময় উপস্থিত ছিলেন পালেরচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লায়েক আহমদ, একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মঈন উদ্দিন, ধলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কয়েছ আহমদ, দোহাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শামীমা বেগম, দোহাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি ডা. আব্দুল মতিন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd