• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নেত্রকোনায় ১১ কোটির বর্জ্য শোধনাগার এখন ময়লার ভাগাড়, পরিদর্শনে এমপি পাটগ্রামে ভারতীয় ষাঁড় আটক, ডিমলায় ইয়াবা-গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কটিয়াদীতে পাগলা শিয়ালের কামড়ে ৯ জন আহত যশোরের শার্শায় ফেনসিডিল মামলায় পাকশিয়ার স্বামী-স্ত্রীর যাবজ্জীবন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির সাথে এসআরবি-১৪ এর নবাগত অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ ফুটপাতে সবুজের ফেরিওয়ালা বেলাল, কুড়ি বছর ধরে বিক্রয় করেন ফল-ফুলের চারা অসংখ্য গুনের গুনান্বিত ব্যক্তি ছিলেন মরহুম আলহাজ্ব শামসুল ইসলাম চৌধুরী; ৯ম মৃত্যু বার্ষিকীতে নুরুল ইসলাম সিকদারের বিনম্র শ্রদ্ধা সিলেট পুরাতন কারাগারের জায়গার ভবিষ্যৎ নির্ধারণে জনমতকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে— ডক্টর এম এ মোশতাক জাতীয় বিশ্ববিদ্যালয় ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড–২০২৬ পেলেন আযম খান সরকারি কমার্স কলেজের দুই কৃতি শিক্ষার্থী মাদকবিরোধী অভিযানে যশোরে ৪ হাজার ৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

শিবগঞ্জে স্ট্রবেরি চাষে বড় ধাক্কা, বিপাকে কৃষকরা

Reporter Name / ১৩০ Time View
Update : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

 

শামসুন্নাহার সুমা, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

টানা বর্ষণে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার স্ট্রবেরি চাষে নেমে এসেছে বড় ধরনের বিপর্যয়। গত কয়েক দিনের অবিরাম বৃষ্টিতে শতাধিক বিঘা জমির স্ট্রবেরি গাছ পানির নিচে তলিয়ে গেছে। এতে ফলন নষ্ট হয়ে কৃষকরা পড়েছেন মারাত্মক ক্ষতির মুখে।

শিবগঞ্জের দৌলভপুর ইউনিয়ন,শাহবাজপুর ইউনিয়ন, রানিহাটি ইউনিয়ন, ও শিবগঞ্জ পৌরসভা বিভিন্ন এলাকায় গত কয়েক বছর ধরে স্ট্রবেরি চাষ জনপ্রিয়তা পেয়েছে। জেলার অনুকূল আবহাওয়া ও মাটি এই ফলের জন্য বেশ উপযোগী হওয়ায় কৃষকরা আগ্রহী হয়ে উঠেছিলেন। কিন্তু চলতি মৌসুমের শুরুতেই অপ্রত্যাশিত বর্ষণে সেই আশার প্রদীপ নিভে যাচ্ছে।

দুর্লভপুর ইউনিয়নের কালোপুর গ্রামের কৃষক মো. সাদিকুল ইসলাম জানান,

> “গত বছর স্ট্রবেরি চাষ করে ভালো লাভ হয়েছিল। কিন্তু এবার টানা বর্ষণ এর কারণে জমিতে পানি জমে আছে। গাছের গোড়া পচে যাচ্ছে এখন সব শেষ হয়ে গেলো।”

 

আরেক চাষি মোঃ মোতাহার বলেন,

> “আমরা ব্যাংক থেকে ঋণ নিয়ে চাষ শুরু করেছি। কিন্তু এই অবস্থায় ক্ষতি পুষিয়ে ওঠা কঠিন হবে। সরকার যদি সহযোগিতা না করে, আমাদের পক্ষে টিকে থাকা সম্ভব নয়।”

 

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হালিম জানান,

> “টানা বৃষ্টিতে শিবগঞ্জে উপজেলার বেশ কিছু ইউনিয়নে স্ট্রবেরি ক্ষতির খবর পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় ৩০০ বিঘা

 

বিশেষজ্ঞরা বলছেন, স্ট্রবেরি একটি সংবেদনশীল ফসল; অতিরিক্ত আর্দ্রতা ও পানির সংস্পর্শে আসলে গাছের গোড়া পচে যায় এবং ফল নষ্ট হয়। এজন্য উন্নত নিষ্কাশন ব্যবস্থা না থাকলে টানা বর্ষণে বড় ক্ষতির ঝুঁকি থেকেই যায়।

এদিকে, ক্ষতির আশঙ্কায় অনেক কৃষক ইতোমধ্যে নতুন করে চারা রোপণের চিন্তা বাদ দিয়েছেন।কারণ চারা আর নেই ফলে এ মৌসুমে ঢাকার বাজারে স্ট্রবেরির সরবরাহও কমে যেতে পারে, যা প্রভাব ফেলবে ভোক্তা পর্যায়েও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd