• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নতুন কমিটি নিয়ে উচ্ছ্বসিত সভাপতি খলিল, তরুণ সাংবাদিকদের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ইস্কাফসহ হেরোইন ও গাঁজা আটক পাঁচবিবির যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত নেত্রকোণায় ভিডিও কনফারেন্সিংয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ ডিমলা-পাটগ্রামে বিজিবির অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, বিদেশি মদ জব্দ নেত্রকোনায় থামছে না বাল্যবিয়ে, ১১ মাসে বন্ধ হলো ২১টি বিয়ে চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন ধামইরহাটে সুপ্ত ক্রীড়া প্রতিভার সন্ধানে নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা সিংগাইরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র দ্বিতীয় আসরের উদ্বোধন পূর্বধলায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন, ফুটবলে ধলামূলগাঁও ইউনিয়নের জয়

শোক সংবাদ: বিশিষ্ট ব্যক্তিত্ব বাবু কৃষ্ণপদ বিশ্বাসের মহাপ্রয়াণ

Reporter Name / ২১৮ Time View
Update : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক:
সবার প্রিয় মুখ ও প্রাণোচ্ছল ব্যক্তিত্ব বাবু কৃষ্ণপদ বিশ্বাস আর নেই। গত ১৩ এপ্রিল ২০২৬ (সোমবার) তারিখে তিনি পরলোকগমন করেছেন। তাঁর এই আকস্মিক বিদায়ের সংবাদে দুর্গাবাটি, পোড়াকাটলা ও ভামিয়াসহ পুরো ৯ নম্বর বুড়িগোয়ালিনী ইউনিয়ন এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

বাবু কৃষ্ণপদ বিশ্বাস ওই অঞ্চলের এক অনন্য জনপ্রিয় ব্যক্তিত্ব এবং ‘এভারগ্রীন যুব সংঘ’-এর একজন সম্মানিত সদস্য ছিলেন। তাঁর অকৃত্রিম রসিকতা, মায়াবী হাসি এবং সদালাপী আচরণের জন্য তিনি সব বয়সী মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছিলেন। সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে তাঁর সরব উপস্থিতি ছিল সবার জন্য অনুপ্রেরণার উৎস।

তাঁর প্রয়াণে পরিবার, আত্মীয়-স্বজন এবং অগণিত গুণগ্রাহী আজ শোকস্তব্ধ। এলাকার বিভিন্ন সামাজিক সংগঠন ও ব্যক্তিবর্গ তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেছেন। পরম করুণাময় ঈশ্বর যেন তাঁকে তাঁর চরণে স্থান দেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন শোক কাটিয়ে ওঠার ধৈর্য দান করেন।

ওঁ শান্তি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd