• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
চুনতীর ১৯ দিনব্যাপী আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা): সীরতের শিক্ষা অনুসরণেই নৈতিক সমাজ গঠন সম্ভব ডোমারে ১৫০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার পাঁচবিবিতে শিক্ষককে শিক্ষার্থীর উপহার প্রদান সেবায় আস্থা, দায়িত্বে সাহসিকতা—এসিল্যান্ড মুজিবুর রহমানকে বহালের দাবি রাণীশংকৈলবাসীর সুনামগঞ্জ সরকারী পুকুরে শতাধিক শিশুদের নিয়ে সাতাঁর শিখানোর প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত ৭ থানাকে পেছনে ফেলে শ্রেষ্ঠ বালিয়াডাঙ্গী, ওসি বুলবুলের হাতে সম্মাননা গোয়াইনঘাটে টাস্কফোর্সের অভিযান: ৫ লক্ষ টাকা জরিমানা ও ২৭টি ড্রেজার ধ্বংস একটি হার না মানা গল্প লোহাগাড়ায় ২ হাজার পিস ইয়াবা ও আগ্নেয়াস্ত্রসহ ২ জন গ্রেফতার কটিয়াদীতে নেশার টাকা যোগাতে চার পরিবারের পাঁচ সন্তান বিক্রির অভিযোগ

সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রার্থী হলেন কিশোরগঞ্জ-৪ আসন(ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) এ্যাড.মো.ফজলুর রহমান শিকদার

Reporter Name / ৩৮২ Time View
Update : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

 

মো: মাহ্ফুজুল হক খান (জিকু) জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ

আসন্ন ২০২৬ সালে জাতীয় সংসদ নির্বাচন কে কেন্দ্র করে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী হিসাবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রার্থীতার ঘোষণা করেন কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক ও সভাপতি, জেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুুগ্ম-সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট মো. ফজলুর রহমান শিকদার।

আজ শনিবার (৪ অক্টোবর) দুপুরে জেলা পাবলিক লাইব্রেরী হলরুমে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে অ্যাডভোকেট ফজলুর রহমান শিকদার এ ঘোষণা দেন।

লিখিত বক্তব্যে মো.ফজলুর রহমান শিকদার বলেন, বিগত ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে সারা দেশে বিএনপি’র নেতৃত্বে যে অভূতপূর্ব গনজাগরণ হয়েছিল কিন্তু হাওড় এলাকার রাজনীতিতে দুর্ভাগ্য জনকভাবে তা অনেকটাই ছিল অনুপস্থিত। আগে এবং এখনো নেতৃত্বের ব্যার্থতার কারণে হাওড় এলাকার মানুষ এর প্রকৃত সুফল ভোগ করতে পারছেনা। দুর্বল রাজনৈতিক নেতৃত্ব, ভুল পদক্ষেপ ও জনবিচ্ছিন্ন নেতাদের নিস্ক্রিয়তার সর্বোপরি জাতীয়তাবাদী চেতনা না থাকার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে।

তিনি বনে,বিএনপি’র প্রতিষ্ঠালগ্ন থেকে সক্রিয়ভাবে দলীয় ও সামাজিক কর্মকান্ডে সক্রিয় থাকলেও আমার মত পরীক্ষিত তৃণমুলের নেতা-কর্মীদের কোনঠাসা করে নিস্ক্রিয় থাকতে বাধ্য করা হয়েছে। তাই হাওড় এলাকায় চলমান বিএনপির রাজনৈতিক অচলবস্থা ও রাজনৈতিক দৈন্যদশা দূরীকরণে দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক কাজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করতে ইচ্ছুক।

কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ (অবঃ) বীরমুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান ভুইয়ার সভাপতিত্বে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। মিঠামইন উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ এরশাদুল হক এর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিঠামইন উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মোঃ-রবিউল আলম শ্যামল, পারভেজ আহমেদ বুলবুল ও দিদারুল আলম দিদার, সাবেক সহ-সভাপতি সোহরাব ভুইয়াঁ ও হারুনুর রশীদ,উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ইমন মিয়া, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও এপিপি সুপ্রিম কোর্ট অ্যাডভোকেট আরিফ খান, উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন ঠাকুর, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবীবুর রহমান ভুইয়াঁ, উপজেলা জাসাস এর সাবেক আহবায়ক মহিউদ্দিন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক হাদিউল ইসলাম, মীরপুর বাঙলা কলেজের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম মীর ও উপজেলা ছাত্রদল নেতা তরিক মোমেন প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd