• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কোর্টে হাজিরা দিয়ে ফেরার পথে কটিয়াদীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল অন্তরার বিরামপুরে অসহায় দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে বিশেষ অনুদান, সেলাই মেশিন ও চেক বিতরণ নরসিংদীতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবা উদ্ধার, শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেফতার ২৮ নীলফামারীতে জামায়াতে ইসলামীর শহর শাখার উদ্যোগে উলামা সমাবেশ অনুষ্ঠিত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নীলফামারীর সাবেক শিক্ষক ইউসুফ আলী নিহত সাতকানিয়ায় জায়গা-জমির বিরোধে প্রতিপক্ষের হামলায় ইউনুস নামে একজন নিহত ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগে লোহাগাড়া থানায় লিখিত অভিযোগ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করলেন মন্ত্রী আসাদুল হাবিব দুলু ২০১৭ সালে সহকারী শিক্ষা কর্মকর্তা, ৯ বছর পর সেই রাণীশংকৈলের ইউএনও গোলাম রব্বানী ডিমলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সিংগাইরে অবৈধভাবে কৃষি জমির টপসয়েল কাটায় ভ্রাম্যমান আদালতে রাতে অভিযান জেল জরিমানা

Reporter Name / ১০৮ Time View
Update : রবিবার, ১ মার্চ, ২০২৬

 

মো.রকিবুল হাসান বিশ্বাস, সিংগাইর (মানিকগঞ্জ) থেকে:

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে তিন ফসলি জমি থেকে মাটি কাটার অপরাধে জেল জরিমানা ও মাটি বহনকারি ট্রলি আটক করেছেন ভ্রাম্যমান আদালতের উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার। এসময় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) মো.হাবেল উদ্দিন ও সিংগাইর থানার ওসি মো.মাজহারুল ইসলাম, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সেনাবাহিনী, আনসার ও গ্রাম পুলিশ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৯ থেকে ১ টা পর্যন্ত উপজেলার বায়রা, শায়েস্তা ও চান্দহর ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় বায়রা ইউনিয়নের গারাদিয়া নামক স্থান থেকে একটি এস্কেভেটর অকেজো করা হয়। পরবর্তীতে সায়েস্তা ইউনিয়নের গোপালনগর গ্রামে কৃষি জমির মাটি কাটার সময়
উপজেলার সায়েস্তা ইউনিয়নের গোপালনগর গ্রামের হারুনুর রশিদ মৃধার ছেলে রোমান মৃধা,সিংগাইর পৌরসভার আজিমপুর গ্রামের চান মিয়ার ছেলে সাগর, কাঞ্চননগর গ্রামের জাহাঙ্গীরের ছেলে ফয়সাল ট্রলি ড্রাইভারকে মাটি পরিবহনের ট্রলিসহ আটক করা হয়। একি সময় সায়েস্তা ইউনিয়নের গোপালনগর নামক স্থান থেকে আরো একটি এস্কেভেটর অকেজ করা হয়। সেই সাথে ভ্রাম্যমান আদালতে রোমান মৃধাকে এক মাসের কারাদণ্ড এবং ট্রলি ড্রাইভার ২ জনকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে বলে তথ্য সূত্রে জানা গেছে।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd