• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
লালমনিরহাটে দূর্গা পূজা পালন উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত নিয়ামতপুরে ৩০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২ জগন্নাথপুরে শান্তিপূর্ণ দুর্গাপূজা নিশ্চিতে প্রস্তুতি সভা, ৩৯ মণ্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তা সুনামগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার ৪১ সদস্যের কমিটি ঘোষণা — সভাপতি আল হেলাল, সম্পাদক কামরুল পুটিয়া ইউনিয়ন পরিষদ মাঠে ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে কাঁঠালিয়ায় মাসব্যাপী চক্ষু সেবা শুরু সাভারে ৪ সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও মিথ্যা মামলায় কারাগারে প্রেরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন নেত্রকোনায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা নেত্রকোণায় পিআইবির ৩ দিনের এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ সম্পন্ন শেরপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

সিংগাইরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

Reporter Name / ৫২ Time View
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামশা ইউনিয়নের কালিগঙ্গা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪ টার দিকে উপজেলার দক্ষিণ মাটিকাটা গ্রামবাসী ও প্রবাসীদের উদ্যোগে নটরডেম কলেজের প্রভাষক মো.ওমর আলীর সভাপতিত্বে বাংলার ঐতিহ্যবাহী খেলা “দক্ষিণ মাটিকাটা নৌকা বাইচ-২০২৬” অনুষ্ঠিত হয়।
নৌকা বাইচ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জি.মঈনুল ইসলাম খান শান্ত। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন,সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার খায়রুন্নাহার সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন কবীর, সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম, শিক্ষা মন্ত্রণালয়ের বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের প্রোগ্রাম অফিসার শেখ মোহাম্মদ সাইফুল ইসলাম শুভ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আবু সায়েম,মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটি সদস্য আলাউদ্দিন ও মো.আমজাদ হোসেন, মানিকগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট কাজী ইয়াকুব হোসেন রাজাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য,নৌকা বাইচ খেলায় ৮টি দল অংশগ্রহণ করে। এতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন,গোবিন্দল কশাই বাড়ী (নৌকা) রানার আপ জামশার মাসুদ রানা নৌকা বাইচ।
নৌকা বাইচ চলাকালীন সময়ে নদীতে নৌযান চলাচল ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা আইনশৃঙ্খলা বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।পরিশেষে খেলাটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd