• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার স্টেথোস্কোপে রোগের সঙ্গে মানুষের মনের সংকেত পেয়েছিলেন রেবতী সাহা গোয়াইনঘাটে নানা আয়োজনে নজরুল বর্ষ উদযাপিত সিংগাইরে খাবার হোটেলের দুই মালিককে মোবাইল কোর্টে জরিমানা আগামী বছরের নভেম্বরেই তিস্তা মহাপরিকল্পনার প্রকল্পের উদ্বোধন- পানি সম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে আবারও বিজিবির মুর্তি উদ্ধার পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোটরসাইকেল ও গরু আটক সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করলেন- এমপি নাদিয়া পাঠান পাপন ময়মনসিংহে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত জামালপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদ্‌যাপন, রোড শো ও আলোচনা সভা অনুষ্ঠিত

সিংগাইরে খাবার হোটেলের দুই মালিককে মোবাইল কোর্টে জরিমানা

Reporter Name / ১০২ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইরে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই খাবার হোটেল মালিককে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে সিংগাইর পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল আমিন কবির। এ অভিযানে সিংগাইর থানা পুলিশ সহযোগিতা করে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বাসস্ট্যান্ড এলাকায় নাছির উদ্দিন ও মাসুদ রানার খাবার হোটেল ও রেস্টুরেন্টে পুরাতন তেল ব্যবহার, বাসি খাবার বিক্রি ও নোংরা পরিবেশের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারা অনুযায়ী নাছিরকে ২ হাজার ও মাসুদ রানাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অপরদিকে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল আমিন কবির বিষয়টি নিশ্চিত করে জানান, জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd