• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বিশ্বনাথে আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবস পালিত আধুনগর বাজারের শাসক নয়, সেবক হতে চাই -সভাপতি পদপ্রার্থী রাসেল চাঁপাইনবাবগঞ্জে অবৈধ ও অতিরিক্ত দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা সিংগাইরে গ্রিল কেটে দুর্ধর্ষ চুরি, ১৪ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য হিন্দু ধর্মলম্বীদের শারদীয় দূর্গা পূজা পালনের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ৭০ কিলোমিটার পাড়ি দিয়ে চিকিৎসা নেয় পাহাড়বাসী, ভালো নেই সীমান্তের মানুষ বামুনিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত আদিতমারীতে বিদ্যালয়ে বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষক শিক্ষার্থীসহ আহত-৯ ​শারদীয় দুর্গোৎসবে সম্প্রীতির বার্তা: বিএনপির তদারকি কমিটি গঠন চাঁপাইনবাবগঞ্জ জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী (এসআই) মো. জিয়াউর রহমান

সিংগাইরে গ্রিল কেটে দুর্ধর্ষ চুরি, ১৪ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট

Reporter Name / ৫০ Time View
Update : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

 

মো. রকিবুল হাসান বিশ্বাস, সিংগাইর (মানিকগঞ্জ) থেকে:

মানিকগঞ্জের সিংগাইরে দিনে-দুপুরে বিল্ডিংয়ের গ্রিল কেটে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার সিংগাইর পৌরসভার ৩নং ওয়ার্ডের আজিমপুর মধ্যপাড়া ফকির বাড়ির মো. ফারুক হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা যায়, বাড়ি ফাঁকা পেয়ে চোরেরা সুযোগ বুঝে জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে প্রায় ১৪ ভরি স্বর্ণালংকার ও নগদ ৬০ হাজার টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুটে নেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ফারুক হোসেনের স্ত্রী তানিয়া সুলতানা চর আজিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। ঘটনার সময় তিনি বিদ্যালয়ে ছিলেন। দুপুর ১টার দিকে ফারুক হোসেন বাড়িতে এসে বিল্ডিংয়ের গ্রিল কাটা দেখে ডাক-চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে এসে ঘরের আসবাবপত্র এলোমেলো দেখে চুরির বিষয়টি নিশ্চিত হন।

দিনের বেলায় এমন চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা চুরি হওয়া মালামাল উদ্ধার এবং জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd