• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পূর্বধলায় বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মুশতাক আহমদের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত ছাত্রলীগের নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ, গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন জামালগঞ্জে সার পাচারকারীর হাতে পুনরায় ডিলারশিপ দেওয়ায় বাতিল চেয়ে অভিযোগ খুলনায় ব্যাটারিচালিত রিকশার পুরোনো লাইসেন্স নবায়ন ও বৈধতার দাবি মালিক সমিতির জলমায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ‘উদ্যোগ’ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: এসিল্যান্ড ইকরামুল হক নাহিদ খুলনায় প্রকাশ্য দিবালোকে ড্রেনের গ্রিল চুরি, নিরাপত্তা নিয়ে উদ্বেগ সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: কীটনাশক বিক্রেতাসহ ৩ জন গ্রেপ্তার সিংড়ায় ৬টি অবৈধ সৌঁতিজালের অবকাঠামো পুড়িয়ে ধ্বংস করল উপজেলা প্রশাসন বর্ণাঢ্য আয়োজনে চাঁপাইনবাবগঞ্জে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন

সিংগাইরে ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

Reporter Name / ৩৩ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ধলেশ্বরী নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির (পুরুষ) লাশ উদ্ধার করেছে সিংগাইর থানা পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার জার্মিত্তা ইউনিয়নের বিন্নাডাঙ্গী এলাকা থেকে এই লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, পুলিশ ফাঁড়ি সংলগ্ন দক্ষিণ দিকের রাস্তা থেকে প্রায় এক কিলোমিটার দূরে ধলেশ্বরী নদীর পানিতে কচুরিপানার মধ্যে লাশটি ভাসতে দেখেন স্থানীয়রা। লাশ ভাসতে দেখে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে সিংগাইর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা এসআই মিরাজুল ইসলাম সাংবাদিকদের জানান, নিহতের এখন পর্যন্ত কোনো পরিচয় বা সন্ধান পাওয়া যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

লাশটি কার, কীভাবে নদীতে এলো — তা এখনো জানা যায়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd