• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বিশ্বনাথে আল-হেরা মার্কেটে মোবাইলের দোকানে চুরি কবিতাঃ সুখ নাহি মিলে দুঃখের দ্বারে পাকিস্তান- শ্রীলঙ্কা ও নেপালের ক্রিকেটারদের নিয়ে কালিয়াকৈরে শিরোপার লড়াইয়ে ১২ দল পূর্বধলায় দামোদর মাসের সমাপনী বৈষ্ণব সেবা, হাজারো ভক্তের সমাগমে মুখরিত মন্দির প্রাঙ্গণ এক রাতে বিষে শেষ ১৮ বছরের স্বপ্ন, ৫-৬ লাখ টাকার মাছ নিধনে নিঃস্ব দম্পতি উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করেন কুড়িগ্রাম পুলিশ সুপার শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ে সীমাবদ্ধ রাখলে হবে না – এমপি লুনা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে হেরোইন ও ১৯টি ককটেল উদ্ধার উপলক্ষে ৫৯ বিজিবির সংবাদ সম্মেলন ভাঙ্গুড়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ঝিকরগাছার তামান্নার স্বপ্নযাত্রায় সহমর্মিতার সঙ্গী প্রতিমন্ত্রী অমিত

সিংগাইরে ৩৮ কেজি গাঁজাসহ ৪ নারী আটক

Reporter Name / ১২২ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

 

মো. রকিবুল হাসান বিশ্বাস, জেলা প্রতিনিধি (মানিকগঞ্জ):
মানিকগঞ্জের সিংগাইরে ৩৮ কেজি গাঁজাসহ ৪ নারী মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। রবিবার (২২ নভেম্বর) রাত ৭টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের পশ্চিম বাস্তা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, ওই এলাকার আক্কাসের স্ত্রী হাজেরা বেগম (৬০), মেয়ে রুজিনা বেগম (৩৫) ও তাছলিমা (৩২), কবির হোসেনের মেয়ে তানহা (১৯)।

স্থানীয়রা জানান, উপজেলার পশ্চিম বাস্তা গ্রামের আক্কাস আলীর পরিবার দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছিল। এলাকার লোকজন বিভিন্ন সময় বাধা দিলেও মাদক ব্যবসা অব্যাহত রাখায় স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে দলবদ্ধভাবে তাদের বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় ৩৮ কেজি গাঁজাসহ আক্কাসের পরিবারের সবাইকে আটকিয়ে রাখে স্থানীয়রা। পরে খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাঁজা উদ্ধারসহ ৪ জনকে আটক করে থানায় নিয়ে যায়।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd