• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সিংড়ায় ঈদগাহের জমি নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত ৩০ সুনামগঞ্জের পুলিশ সুপারের সাথে মতবিনিময় করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দরা নিয়ামতপুরে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু ধর্মপাশা গাছতলায় সংখ্যালঘুর বসত ঘরে আগুন ও মালামাল লুট সহ ৩ জন আহত “প্রেম ফুল”  কলমেঃ সাজেদা আক্তার মিতা  যশোরের শার্শায় কন্যাদাহ গ্রামে গুলিবর্ষণ: আহত ৬, বাড়িঘর ভাঙচুরের অভিযোগ গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের অঙ্গসংগঠন হিসেবে গোলাপগঞ্জ ব্রাদার্স ইউনিট রূপগঞ্জে বসতবাড়িতে ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণালংকার ও অস্ত্র ফ্রান্সে বাংলাদেশ এম্বেসিতে সদ্য নিয়োগ প্রাপ্ত রাষ্ট্রদূত এর সাথে ফ্রান্স জমিয়তের মতবিনিময় চিত্রশিল্পী চন্দ্রশেখর দাসের পিতার মৃত্যুতে শিল্পীদের গভীর শোক

সিংড়ায় ঈদগাহের জমি নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত ৩০

Reporter Name / ১৯ Time View
Update : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

ফয়সাল আহমেদ, সিংড়া (নাটোর) প্রতিনিধি:

নাটোরের সিংড়ায় ঈদগাহ মাঠের জমি মাপজোককে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের পাছলাডুয়া ঈদগাহ মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ঈদগাহ মাঠের জমির সীমানা নির্ধারণ ও দখল নিয়ে দীর্ঘদিন ধরে পাছলাডুয়া ও নতুনবস্তি গ্রামের বাসিন্দাদের মধ্যে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে জমি মাপজোকের সময় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষ লাঠি, হাঁসুয়াসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে উভয় পক্ষের অনেকে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। পরে গুরুতর আহত তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd