• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
চুনতীর ১৯ দিনব্যাপী আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা): সীরতের শিক্ষা অনুসরণেই নৈতিক সমাজ গঠন সম্ভব ডোমারে ১৫০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার পাঁচবিবিতে শিক্ষককে শিক্ষার্থীর উপহার প্রদান সেবায় আস্থা, দায়িত্বে সাহসিকতা—এসিল্যান্ড মুজিবুর রহমানকে বহালের দাবি রাণীশংকৈলবাসীর সুনামগঞ্জ সরকারী পুকুরে শতাধিক শিশুদের নিয়ে সাতাঁর শিখানোর প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত ৭ থানাকে পেছনে ফেলে শ্রেষ্ঠ বালিয়াডাঙ্গী, ওসি বুলবুলের হাতে সম্মাননা গোয়াইনঘাটে টাস্কফোর্সের অভিযান: ৫ লক্ষ টাকা জরিমানা ও ২৭টি ড্রেজার ধ্বংস একটি হার না মানা গল্প লোহাগাড়ায় ২ হাজার পিস ইয়াবা ও আগ্নেয়াস্ত্রসহ ২ জন গ্রেফতার কটিয়াদীতে নেশার টাকা যোগাতে চার পরিবারের পাঁচ সন্তান বিক্রির অভিযোগ

সুনামগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ৫ জনের কারাদণ্ড

Reporter Name / ২৯১ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

 

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শান্তিপুর নদীতে অবৈধ বালু উত্তোলন ও পরিবহন এবং নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকারের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বুধবার (২৭ আগস্ট ২০২৫) সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহরুখ আলম শান্তন এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় তাহিরপুর থানা পুলিশের সদস্যরাও অভিযানে অংশ নেন।

অভিযানে অবৈধভাবে বালু কর্তন ও পরিবহনের দায়ে পাঁচজনকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে তাদের প্রত্যেককে ১০ (দশ) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, তাহিরপুর উপজেলার বদরপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে ফজর আলী (৫০), আমবাড়ি গ্রামের আলকাজ মিয়ার ছেলে আব্দুর রশিদ (৩১), হলহলিয়া চরগাঁও গ্রামের আব্দুল হাইয়ের ছেলে মিস্টার নুর (২৮), আমতৈল গ্রামের জহির আলীর ছেলে মিয়া চান (২২), একই গ্রামের মৃত কালা মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (২৮)।

এছাড়া একই অভিযানে অবৈধ জাল ব্যবহার করে মাছ ধরার অপরাধে আরও একজনকে আটক করা হয়। পরে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী তাকে ৫০০০/- (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহরুখ আলম শান্তনু বলেন,
কর্মস্থলে যোগদানের পর এটি আমার প্রথম মোবাইল কোর্ট অভিযান। জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ দেলোয়ার হোসেন বলেন, অবৈধ বালু উত্তোলন ও নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ শিকার রোধে আমরা সবসময় প্রশাসনের সঙ্গে আছি। আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে এসব অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd