• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
রাণীশংকৈলে ওসি আমানের নেতৃত্বে অভিযান, ১৩৫ পিস ইয়াবাসহ ইসমাইল গ্রেফতার কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধুলো-শব্দে অতিষ্ঠ এলাকাবাসী, তবুও বন্ধ হচ্ছে না মঙ্গলকাটার অবৈধ স-মিল কলকাতা দরবার শরীফে হুজুর কুতুবে বাংলার ৩৪তম বাৎসরিক উরস মুবারক উদযাপিত সিংগাইর সরকারি কলেজের সাবেক প্রথম ভিপি মহসিন আর নেই নিয়ামতপুরে ৮৫ বছরের বৃদ্ধার মাথা গোঁজার ঠাঁই ও চিকিৎসার আকুতি শিশুদের নিয়ে বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমিতে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত ৬ বছরেও প্রকাশ হয়নি মাউশির ৬১০ পদের চূড়ান্ত ফল, রংপুরে চাকরিপ্রত্যাশীদের মানবন্ধন ওসি আমানের তাণ্ডবে কাঁপছে রাণীশংকৈলের মাদক ব্যবসায়ীরা, ইয়াবাসহ বাসির গ্রেফতার রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জে মা–মেয়ে গুরুতর অসুস্থ, ভাঙ্গা কুঁড়েঘরে কষ্টে জীবন যাপন

Reporter Name / ১৬০ Time View
Update : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

 

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের কার্তিকপুর গ্রামের মোছাঃ সুমলা বেগম (৮০) ও তার মেয়ে মোছাঃ লাল বানু (৫৫) দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছেন। দারিদ্র্য, চিকিৎসাহীনতা ও আর্থিক অক্ষমতার কারণে তাদের জীবন যাপন একেবারেই দুর্বিষহ হয়ে উঠেছে।
পরিবার ও প্রতিবেশী সূত্রে জানা যায়, সুমলা বেগমের গালে ফোলা শুরু হয়, পরে তা বড় টিউমারে রূপ নেয়। অন্যদিকে, তার মেয়ে লাল বানু অর্ধ-প্যারালাইস হয়ে শয্যাশায়ী। স্বামী ফয়সাল আহমেদও বৃদ্ধ ও অসহায়। পরিবারে কেউ উপার্জন করতে পারছে না।
তাদের নিজস্ব কোনো জমি বা বসবাসের ব্যবস্থা নেই। বর্তমানে তারা অন্যের ভাঙা কুঁড়েঘরে বসবাস করছেন এবং খাদ্য ও চিকিৎসা অভাবে দিন কাটাচ্ছেন।
প্রতিবেশী শাহজাহান খান বলেন, “তারা ঠিকমতো খেতে পারছে না। মাঝে মধ্যে গ্রামবাসীরা সহযোগিতা করে। তবে চিকিৎসার অভাবে মা-মেয়ের অবস্থা ক্রমেই খারাপ হচ্ছে।”
অসুস্থ মা-মেয়ে জানালেন, “আমাদের দেখাশোনা করার কেউ নেই। যদি দেশ-বিদেশের কোনো হৃদয়বান মানুষ আমাদের সাহায্য করেন, হয়তো আমরা সুস্থ হতে পারি। বিশেষ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা যদি চিকিৎসার ব্যবস্থা করেন, তাহলে বাঁচার আশা জাগবে।”
স্থানীয়রা আশা করছেন, সরকারি ও বেসরকারি উদ্যোগে মা-মেয়ের জন্য জরুরি চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd