• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ডিমলায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক, নগদ টাকা ও মোবাইল উদ্ধার পাঁচবিবিতে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত নেত্রকোণায় ৫৬০ বোতল ফেনসিডিলসহ আটক ১, পিকআপ জব্দ সুনামগঞ্জ সীমান্তে চোরাচালান ও পুশইন প্রতিরোধে বিজিবি’র দুটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত জয়পুরহাটে সংরক্ষিত আসনে আলোচনায় শামীমা আক্তার সাথী, জনসমাগমে নির্বাচনী হাওয়া চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ফেনসিডিল ও ইনজেকশন জব্দ খুলনার তেরখাদায় যুবদল নেতাকে গুলি, হাসপাতালে ভর্তি চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরও ৬০ জন ডেঙ্গু আক্রান্ত, হাসপাতালে ভর্তি ১৬৪ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে (SRB)র যৌথ অভিযানে জাল টাকাসহ গ্রেপ্তার ৩ কলমাকান্দায় স্কুলব্যাগে ভারতীয় মদ, দুই যুবক আটক ৩২ বোতল মদ উদ্ধার, বাজারমূল্য ৭২ হাজার টাকা

সুনামগঞ্জ সীমান্তে চোরাচালান ও পুশইন প্রতিরোধে বিজিবি’র দুটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৭ Time View
Update : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের সীমান্তবর্তী চিনাউড়া ও আশাউড়া এলাকায় চোরাচালান এবং পুশইন প্রতিরোধে পৃথক দুটি জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) সকালে সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)’র উদ্যোগে এই সভা দুটি অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ ২৮ বিজিবি’র সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মো. সেলিম রানার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সীমান্ত এলাকার জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান, মাদক ও মানব পাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ (পুশইন) রোধ এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এসময় সীমান্ত এলাকায় কোনো প্রকার সন্দেহজনক ব্যক্তি, অবৈধ পণ্য পরিবহন বা অপরাধমূলক কর্মকাণ্ড পরিলক্ষিত হলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ বিজিবি বিওপিকে অবহিত করতে স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানানো হয়।

সভায় আরও বলা হয়, সীমান্ত সুরক্ষা ও অপরাধ প্রতিরোধে বিজিবি’র পাশাপাশি সীমান্তবর্তী স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্তবর্তী জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি, পারস্পরিক আস্থা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ ব্যাপারে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)’র অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, সুনামগঞ্জের দীর্ঘ সীমান্ত এলাকায় ১৯টি বিওপির মাধ্যমে সীমান্ত সুরক্ষা, আন্তঃসীমান্ত অপরাধ এবং পুশইন প্রতিরোধে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্তের জনগণের মধ্যে জনসচেতনতা সৃষ্টি ও তাদের সহযোগিতা নিয়েই সুনামগঞ্জের প্রতিটি সীমান্ত এলাকা নিরাপদ রাখা সম্ভব হচ্ছে। বিজিবি’র জোয়ানরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। সীমান্ত রক্ষাকারী বাহিনী হিসেবে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক সঠিকভাবে দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd