• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কাকিনায় ট্রাক-অটো মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ২ পূর্বধলায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা, সেক্রেটারি নিলয় চক্রবর্তী পাঁচবিবি সীমান্তে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৪২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি নতুন কমিটি নিয়ে উচ্ছ্বসিত সভাপতি খলিল, তরুণ সাংবাদিকদের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ইস্কাফসহ হেরোইন ও গাঁজা আটক পাঁচবিবির যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত নেত্রকোণায় ভিডিও কনফারেন্সিংয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ ডিমলা-পাটগ্রামে বিজিবির অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, বিদেশি মদ জব্দ নেত্রকোনায় থামছে না বাল্যবিয়ে, ১১ মাসে বন্ধ হলো ২১টি বিয়ে

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান: নানা ভাই বাহিনীর কবল থেকে ৬ জেলে উদ্ধার

Reporter Name / ১১৪ Time View
Update : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

 

ব্যুরো প্রধান খুলনা:

শিবসা নদীর কালির খাল এলাকায় ভোরের বিশেষ অভিযানে সাফল্য, ডাকাতরা পালিয়ে যায় বাগেরহাটের মোংলা উপকূলীয় সুন্দরবনে বাংলাদেশ কোস্ট গার্ডের একটি সফল অভিযানে দুর্ধর্ষ ডাকাত চক্র ‘নানা ভাই বাহিনী’র হাতে জিম্মি থাকা ৬ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) ভোরে পরিচালিত এ অভিযানে কোস্ট গার্ড সদস্যরা সাহসিকতার সঙ্গে অপহৃত জেলেদের মুক্ত করতে সক্ষম হলেও ডাকাতরা বনাঞ্চলের ভেতরে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গত ৭ মার্চ সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে গিয়ে ৬ জন জেলে ‘নানা ভাই বাহিনী’র সদস্যদের হাতে অপহৃত হন। পরে তাদের জিম্মি করে নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায়ের চেষ্টা চালানো হচ্ছিল।
এ ঘটনায় ভুক্তভোগী এক জেলের ভাই মোঃ কবির কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করে বিষয়টি অবহিত করেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড গোয়েন্দা নজরদারি জোরদার করে এবং অপহৃতদের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ভোর ৫টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ান কর্তৃক সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন কালির খাল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা দ্রুত জিম্মিদের ফেলে রেখে গভীর বনে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৬ জন জেলেকে উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত জেলেদের মধ্যে রয়েছেন— রফিকুল ইসলাম (৩০), আলামিন (২৬) ও ইসমাঈল শানা (২৪), যারা খুলনা জেলার কয়রা উপজেলার বাসিন্দা। এছাড়া সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বাসিন্দা রমজান আলী (৩৬), রেজওয়ান (২২) ও মিয়া রাজ (১৮) রয়েছেন।
বর্তমানে উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়েছে এবং তাদের পরিবারের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও জানান, সুন্দরবনে জলদস্যু দমনে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতি বজায় রেখেছে বলেও তিনি উল্লেখ করেন।
স্থানীয়দের মতে, কোস্ট গার্ডের এমন তাৎক্ষণিক ও সাহসী অভিযানের ফলে উপকূলীয় অঞ্চলের জেলেদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে সুন্দরবনে জেলে ও বনজীবীদের নিরাপত্তা আরও জোরদার হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd